বুলবুলি বর্গ গুলি খোশ রং দর মেনকারে দাশত্ দানাদ রাঁ বুর্গও নওয়া খোশ নালেহায়ী যারে দাশত্ গুফতশ্দর আইন ওয়াসাল ইঁ নালা ও ফরইয়াদে চিস্ত গুফতে মারা জালওয়ায়ে মাশুক দর ইঁ কারে দাশত্ (বুলবুল সুন্দর রঙের ফুলের পাপড়ি তার ঠোঁটের মধ্যে নিয়ে আহাজারী প্রকাশ করছিলো। আমি তাকে বললাম, মিলনের মুহূর্তে বিলাপ করার অর্থ কী? সে বললো, মাশুকের জালওয়া (সৌন্দর্যের আভা) আমাকে এ কাজ করতে আদেশ করেছে)। যে মিলন কলব লতীফার মূল থেকে হয়ে থাকে, তার মধ্যে অসহ্য শওক (আকাংখা) সৃষ্টি হয়। যার কারণে দৃশ্যমান সৌন্দর্য, দর্শন, সঙ্গীত শ্রবণ এবং μন্দনের মাধ্যমে তৃপ্তি পাওয়া যায়। কিছু কাল এ ধরনের আকাংখা ও আস্বাদন আমাকে বিভোরতার মধ্যে রেখে গায়রুলাহ থেকে উদাসীন করে দিলো। এমন কি কলব লতীফার সুলতানাত (রাজত্ব) বাস্তবায়িত হলো এবং দেমাগী (মস্তিষ্কজাত) লতীফা থেকে তা অগ্রগামী হয়ে গেলো। শওকের (আকাংখার) অনল শীতল হয়ে গেলো। আহাজারী করার অবকাশটুকুও আর অবশিষ্ট রইলো না। আমার মধ্যে নিরবতা এবং এক ধরনের স্বাদহীনতা সৃষ্টি হলো। তখন আমি আমার হাল সম্পর্কে আমার মোর্শেদের কাছে অভিযোগ করলাম। তিনি আমার যাবতীয় হালের বর্ণনা শোনার পর আফসোস করে বললেন, এখন সে সমস্ত হাল কোথায়? এ স্বাদহীনতাই মোবারক হোক। এই কলবের মাকামে আমার অন্যান্য হালসমূহ অর্জিত হলো। এই মাকামে জযবা (আকর্ষণ)সমূহ নেগরানী (পর্যবেক্ষণ) এবং এনতেজার-স্বাভাবিকভাবেই আমার অর্জিত হলো। এরপর চার লতীফা (রূহ, সের, খফী ও আখফা) এবং নফস লতীফাও আমার হাসিল হলো। নফসের ফানা, চারিত্রিক উৎকর্ষ, জৈবিক চাহিদা খর্বকরণ, দুর্বলকরণ এবং আমিত্বের ফানা হাসিল হলো। এ পর্যায়ে আমি পূর্ণতা ও গুণাবলীকে মূলের প্রতি সম্পৃক্ত পেলাম এবং স্বীয় সত্তাকে আস্তিত্বহীন হিসাবে দেখতে পেলাম। এ মাকামের এলেম ও মারেফত অর্জিত হলো। নেসবতের নূর বিস্তার লাভ করে শরীরকে বেষ্টন করলো। যে সকল কল্পনা মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়ে কলবে পতিত হয়, তাও দূরীভূত হয়ে গেলো। হজরত মোজাদ্দেদ র. প্রত্যেক লতীফার সুলুক আলাদা আলাদা করে নির্ধারণ করেছেন। অতঃপর তিনি কলবের সুলুক ও সুমার্জিত করণের পর নফস লতীফার উপর আমল নির্ধারণ করেছেন। এই দুই লতীফার আলোকেই রূহ, সের , খফী ও আখফার নূর ও পরিচ্ছন্নতা অর্জিত হয় এবং তাদের মূল থেকে ফানা এবং বাকা হাসিল হয়।
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।