দেখতে পেলেন। বললেন, ফাসেকদের সাক্ষাৎ ঘটলে বাতেনের নূর অপরিষ্কার হয়ে যায়। নাউযুবিলাহ! অবস্থা যদি এরকম হয়, তাহলে গোনাহ্ করলে হাল কী রকম হতে পারে? এমনিভাবে তিনি তাঁর সাথীদের আমলের নূর তাদের বাতেন জগতে প্রত্যক্ষ করতেন। কেউ যদি কালেমা তাইয়্যেবার ওজিফা আদায় করার পর তাঁর নিকট উপস্থিত হতেন, তখন তিনি বলতেন, আজ তুমি কালেমা তাইয়্যেবার ওজিফা আদায় করেছো। কেউ যদি দরূদ শরীফের আমল করে তাঁর কাছে হাজির হতেন, তখন তিনি বলতেন, আজ তোমার কাছ থেকে দরূদ শরীফের আমলের নূর বিচ্ছুরিত হচ্ছে। একদিন বললেন, দরূদ শরীফ পাঠকালে তার সংখ্যার প্রতি লক্ষ্য রাখা উচিত। আমি বললাম, দরূদ শরীফের সংখ্যা বুঝা যাবে কেমন করে। তিনি বললেন, দরূদ শরীফের নূর শত পাঁপড়ি বিশিষ্ট ফুলের মতো পৃথক পৃথকভাবে দৃষ্টিগোচর হয়। মির্জা মাযহার আরও বলেছেন, হজরতের সোহবতের বরকতে খুব অল্প সময়ের মধ্যে আমার তরিকতের বাতেন জগতের হাল অর্জিত হয়েছিলো। উপযুর্পরি জযবা (আত্মিক আকর্ষণ) অর্জিত হওয়ার ফলে আমার অন্তকরণ গায়রুলাহর মহব্বত থেকে পবিত্র হয়ে গিয়েছিলো এবং আলাহ্্তায়ালার মহব্বত অন্তরে বসে গিয়েছিলো। ফলে অন্য কিছুর মহব্বত অন্তরে স্থান পায়নি। অসহ্য প্রেমজ্বালায় আমার আহার নিদ্রা ও আরাম দূর হয়ে গিয়েছিলো। পরিচ্ছদবিহীন অবস্থায় জনমানবহীন জায়গায় ঘুরে বেড়াতে লাগলাম। অব্যক্ত বস্তু লাভের আশায় দিনের পর দিন অপেক্ষার প্রহর গুণে গুণে আমার অন্তকরণ চিরন্তন মহাসত্যের দিকে ধাবিত হয়ে গেলো। হুজুরী এবং এহসান কলবের লতীফার মতো হয়ে গেলো। 'আন তা'বুদুলাহা কাআন্নাকা তারাহু' ১ (তুমি আলাহ্র ইবাদত এভাবে করবে যেনো তুমি আলাহ্তায়ালাকে দেখতে পাচ্ছো) এই হাদিসের চাহিদা অনুসারে আমার হাল বাস্তবায়িত হলো। সাহেবে দিল হজরতগণের পরিভাষা অনুসারে আমার ফানা (লয়) ও বাকা (স্থিতি) অর্জিত হলো। দিল থেকে ওয়াস্ওয়াসা ও অস্থিরতা দূর হয়ে গেলো এবং তওহীদের রহস্য উন্মোচিত হলো। সমস্ত গাছ পালা ও জড় পদার্থ প্রেমাস্পদের সুরতে দৃষ্টিগোচর হতে লাগলো। কখনও কখনও অধিকের মধ্যে এককত্ব দৃষ্টিগোচর হলো। আবার কখনও (গায়রুলাহর) খেয়াল দূরিভূত হতে লাগলো। সঙ্গে সঙ্গে কলবে আহাজারী এবং কান্না শুরু হয়ে যেতো। আলাহ্র ভয়, কান্না ও গোনাহ্র কারণে অনুতাপ সৃষ্টি হতে লাগলো। এমতাবস্থায় জেহরী জিকির দ্বারা মনের মধ্যে নম্রতার ভাব আসতো। ওয়াজদ ও হালের কারণে অশ্রু প্রবাহিত হতো। জযবার উত্তাপের কারণে অন্তকরণে অসহ্য জ্বালা এবং কান্নার সূত্রপাত হতো।
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।