মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অনুচ্ছেদ

হজরত নূর মোহাম্মদ বদায়ুনী থেকে ফায়দা গ্রহণ মির্জা মাযহার জানে জানান বলেছেন, আমার বয়স যখন আঠারো বছর, তখন এক ব্যক্তি আমার সামনে হজরত নূর মোহাম্মদ বদায়ুনীর কামালিয়াত সম্পর্কে আলোচনা করছিলো। হজরতের গুণাবলীর বর্ণনা শেষ মাত্রই আমার অন্তরে তাঁর পদচুম্বন করার আগ্রহ জাগ্রত হলো। সুতরাং তাঁর মারেফতের দীদার লাভ করার সৌভাগ্য আমার হলো। সত্যই তাঁকে একজন মহান বুজুর্গ হিসাবে পেলাম। তাঁকে শরীয়তের অনুসারী হজরত মোহাম্মদ মোস্তফা স. এর সুন্নতের প্রতিপালনকারী এবং আলাহ্‌তায়ালার আখলাকের প্রতিবিম্ব হিসাবে দেখতে পেলাম। তাঁর সোহবতের নূর আমার দিলকে পরিচ্ছন্নকারী এবং প্রাণের জন্য শান্তি আনয়নকারী ছিলো। আমি আমার বিশ্বাসের চোখ দিয়ে দেখলাম, মকসুদ এখানেই পূরণ হবে। আমার অন্তর প্রশান্তি পেলো। প্রত্যক্ষ করলাম, হকের আভা উদ্ভাসিত হচ্ছে। আমাকে দেখে হজরত প্রশ্ন করলেন, কী জন্য এসেছো? নিবেদন করলাম, ফায়দা লাভের জন্য। এস্তেখারা ব্যতীত তরিকা শিক্ষা দেয়া তাঁর স্বভাববিরোধী ছিলো। কিন্তু আলাহ্‌র ফজলে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই তিনি আমার হালের দিকে মনোযোগ দিলেন। ফলে আমার পাঁচ লতীফায় ইসমে জাতের জিকির শুরু হলো। তাঁর বৈশিষ্ট্য ছিলো, তাঁর প্রথম তাওয়াজ্জোহেই সালেকের পাঁচ লতীফা জারী হয়ে যেতো এবং সালেক তাজালিয়ে সিফাতের আবির্ভাবস্থল হয়ে যেতো। তাঁর তাওয়াজ্জোহের তাছীরে আমার বাতেন জগতে এমন এক ধরনের রঙ আবির্ভূত হলো যে, আয়নায় নিজের সুরত হুবহু তাঁর সুরতের মতো দেখতে পেলাম। যার ফলে তাঁর প্রতি মহব্বত বৃদ্ধি পেলো এবং বিশ্বাসও সুদৃঢ় হলো। মির্জা মাযহার বলেছেন, হজরত নূর মোহাম্মদ বদায়ুনী সালেকগণের হালের প্রতি দৃষ্টিপাত করতেন। তাদের ভুলত্রুটি হলে সাবধান করে দিতেন। একদিনের ঘটনা- পথিমধ্যে এক বেগানা মেয়েলোকের প্রতি আমার নজর পড়েছিলো। তাঁর খেদমতে যখন হাজির হলাম তখন তিনি আমাকে বললেন, আমি তো তোমার মধ্যে যেনার কালিমা দেখতে পাচ্ছি। সম্ভবতঃ তোমার দৃষ্টি কোনো বেগানা নারীর প্রতি পড়েছিলো। আমি আমার নিজের হালের প্রতি লক্ষ্য করলাম এবং আমার বাতেনে তমসা প্রত্যক্ষ করলাম। একদিন রাস্তার মাথায় এক শরাবীর সঙ্গে আমার দেখা হলো। হজরত আমাকে বললেন, আজ তোমার বাতেনে শরাবের তমসা দেখা যাচ্ছে। সম্ভবতঃ তুমি শরাব পান করেছো। তিনি আমার হালের প্রতি লক্ষ্য করে আমার মধ্যে শরাবের কালিমা

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।