মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

অনুসরণীয় ছিলেন। তিনি নৌকা চালনা ও তীরন্দাজ বিদ্যায় ছিলেন অনন্য। নৌকা চালনা বিদ্যায় তাঁর অগণিত শিষ্য ছিলো। ৭। হজরত মাযহারের জন্মতারিখ নিয়ে মতভেদ আছে। মাওলানা নাঈমুলাহ ও হজরত শাহ গোলাম আলী লিখেছেন, ১১১১ এবং ১১১৩ হিজরী। তবে মাওলানা নাঈমুলাহ ১১১১ হিজরীকে প্রাধান্য দিয়েছেন। ৮। তাঁর যখন ভালোমন্দ বুঝবার বয়স হয়, তখন তাঁর পিতা তাঁকে শিক্ষা দেয়ার জিম্মাদারী গ্রহণ করেন। আরবী শিক্ষার জন্য একজন যোগ্য ওস্তাদ রেখে দেন। এ জন্যই তিনি বলতেন, আরবী ও কামালাতে দরবেশীর প্রাথমিক শিক্ষা লাভ করেছি আমার পিতার কাছ থেকে। 'বাশারাত', পৃষ্ঠা ১-৮। বালেগ হওয়া পর্যন্ত তিনি আগ্রাতেই ছিলেন। তারপর সেখান থেকে দিলী চলে আসেন। মৌলভী নাঈমুলাহর বর্ণনা। ৯। হজরত মাযহার বলেছেন, আমি অলংকার তৈরী ও পত্তনী পত্র রচনার বিদ্যা শিখতে চৌদ্দ বছর অতিবাহিত করেছি এবং এর মধ্যে দক্ষতা অর্জন করেছি। 'বাশারাত' ৬ অনুচ্ছেদ। ১০। ওই সরদারের নাম ছিলো শায়েখ সরফরাজ আলী খান পূরবী। ১১। হজরত মাযহারের বন্ধুত্বপূর্ণ ঘটনাবলীকে লেখকগণ আশেকী কাহিনীতে রূপান্তরিত করেছেন। ১২। 'দেওয়ানে হজরত মাযহার', প্রথম প্রকাশ, মুস্তফায়ী প্রকাশনা, কানপুর- ১২৭১ হিজরী, পৃষ্ঠা ৩০। ১৩। তিরমিযী শরীফে এসেছে, হজরত বারীরা হজরত মুগীছের বিবাহবন্ধনে ছিলেন। তাঁকে যখন আযাদ করে দেয়া হয়, তখন স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন ঠিক রাখা না রাখার ব্যাপারে তাঁকে এখতিয়ার দেয়া হয়েছিলো। তখন হজরত মুগীছ μন্দন করতেন এবং তাঁর সঙ্গে সংসার করার জন্য তাঁকে উদ্বুদ্ধ করতে চাইতেন। কিন্তু বারীরা তাঁকে চাইলেন না। তিরমিযী, প্রকাশক সাঈদ এ্যান্ড কোম্পানী, করাচী। পৃষ্ঠা ২১৯। ১৪। 'মসনদে দারেমী'র প্রকাশিত ও প্রচলিত পুস্তকে হাদিসটি পাওয়া যায় না। ১৫। হাফেজ ইমাম সুয়্যূতী হাদিসখানি উদ্ধৃত করেছেন 'জামেউস সগীর' কিতাবের দ্বিতীয় খণ্ডে, ১৬০ পৃষ্ঠায়। মুনাদী জামেউস সগীরের টীকাভাষ্যে দ্বিতীয় খণ্ডে ১৭৩ পৃষ্ঠায় উলেখ করেছেন। ১৬। খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকীর ওফাত হয়েছিলো ১৪ই রবিউল আউয়াল ৬৩৩ হিজরীতে। ১৭। হজরত শাহ কলীমুলাহ জাহানাবাদীর ওফাত হয়েছিলো ১১৪২ হিজরীতে।

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।