সূত্রে এর সত্যতার প্রমাণ পাওয়া যায় না। বাশারিয়াতে মাযহারিয়ায় এ রকম বর্ণনা রয়েছে, আওরঙ্গজেবের যখন দুর্দিন যাচ্ছিলো, আরকাটের সুবাদার তখন বিদ্রোহ ঘোষণা করে। মির্জা জান যে সুবায় নিযুক্ত ছিলেন, সেখানকার সুবাদারের সঙ্গে আওরঙ্গজেবের সুসম্পর্ক ছিলো। সেজন্য বাদশাহ্ সন্ধির জন্য তাঁকে সেখানে প্রেরণ করেন। তিনি সেখানে গিয়ে বিদ্রোহী সুবাদারকে বাদশাহ্র প্রতি অনুগত্য প্রদর্শনের জন্য উৎসাহিত করেন। সুবাদার সন্তুষ্ট হয়ে বাদশাহ্র জন্য অনেক উপঢৌকন প্রেরণ করে। মির্জা মাযহার জান সেগুলো বাদশাহ্র দরবারে পেশ করেন। বাদশাহ্ তাতে সন্তুষ্ট হয়ে বলেন, তুমি কী যা চাও বলো। তিনি বলেন, আমি আমার পদে উন্নতি চাই। একথা শুনে বাদশাহ্ রাগান্বিত হয়ে বলেন, তোমার পিতা- পিতামহের অকৃতজ্ঞতার কথা কি স্মরণে নেই? তিনি বলেন, অকৃতজ্ঞতা এবং আত্মত্যাগ সব কিছুই স্মরণ আছে। তাঁদের আত্মত্যাগের বদৌলতেই আজ হিন্দুস্তানে আপনার কতৃর্ত্ব প্রতিষ্ঠিত। বাদশাহ্ বলেন, খুলদে মাকানের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে আমার প্রতি ওসিয়ত আছে। তন্মধ্যে একটি হচ্ছে, আমি যেনো তোমার খান্দান থেকে কাউকে উচ্চপদ দান না করি। মির্জা জান বললেন, আমিও এই খেদমত থেকে নিজকে গুটিয়ে নিলাম। একথা বলে তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেন এবং আকবরাবাদে এসে নির্জনতা অবলম্বন করেন। নাঈমুলাহ বাহরায়েচী রচিত বাশারাতে মাযহারিয়া, পৃষ্ঠা ১৮। উপর্যুক্ত বর্ণনায় ঐতিহাসিক তথ্যগত দু'টি ভুল পরিলক্ষিত হয়। তন্মধ্যে একটি হচ্ছে, তখন আরকাট নামক কোনো সুবার অস্তিত্ব ছিলো না। সুতরাং আরকাটের সুবাদারের বিদ্রোহের বর্ণনার কোনো ভিত্তি নেই। হতে পারে অন্য কোনো সুবায় বিদ্রোহ দেখা দিয়েছিলো। সম্ভবতঃ ভুলবশতঃ আরকাট লেখা হয়েছে। দ্বিতীয়টি খুলদে মাকান আওরঙ্গজেবকেই বলা হতো। শিফতার বর্ণনায় তাই পাওয়া যায়। তারিখে হিন্দুস্তানেও এর বর্ণনা রয়েছে, পৃষ্ঠা ৩৩৫। ৫। হজরত হাজী আবদুর রহমান দেহলভী কাদেরিয়া সিলসিলার মশহুর শাখা- নওশাহীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এজন্য তাঁকে কাদেরী নওশাহী বলা হতো। হজরত পীর মোহাম্মদ নওশাহীর কাছে বায়াত হয়েছিলেন তিনি। কিছুকাল শাহ্ নাথা সুলতানের খেদমতে ছিলেন। তাঁর শায়েখের ইনতেকালের পর সেখান থেকে তিনি দিলীতে চলে আসেন। অতঃপর সেখান থেকে হজ্বে চলে যান। হজ্ব থেকে ফিরে এসে আহমদাবাদে এক বছর অবস্থান করেন। দিলীতে তিনি কুচাখান দুরানে অবস্থান করেন। হাজী আবদুর রহমান 'মসনবীয়ে গঞ্জেরাজ' নামক একটি ফার্সী কাব্য রচনা করেছিলেন, যা গোলাম আহমদ ১৩১৩ হিজরীতে প্রকাশ করেন। তাঁর এক পুত্র ছিলো। তাঁর নাম মিয়া আব্দুলাহ। মির্জা জান ছাড়াও তাঁর আরও কয়েকজন খলীফা ছিলেন। যেমন শায়েখ আব্দুল করীম দেহলভী ও আলামা মোহাম্মদ শাহ্ সাদাকাত কুঞ্জাহী। ৬। হজরত মাযহারের পিতা মির্জা জানের ইনতেকাল হয়েছিলো ১১৩০ হিজরীতে। বিভিন্ন বিদ্যায় পারদর্শী ছিলেন তিনি। কাব্য রচনাতেও ছিলেন সিদ্ধহস্ত। তাঁর সমসাময়িক অধিকাংশ আমীর ও সুলতান তাঁর স্বভাব-চরিত্র অনুসরণ করতেন। আলমগীরের সৈন্যবাহিনীতে আরও কয়েকজন এরূপ গুণের অধিকারী ছিলেন। মির্জা জান তাঁদের
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।