তিনি আরও বলেছেন, একদা আমি শাহ্ মুযাফ্ফর কাদেরীর সঙ্গে দেখা করতে গেলাম। সেখানে এক লোক তাঁকে প্রশ্ন করলো, এ জামানায়ও কি কোনো আবদাল ও আওতাদ আছেন? তিনি জবাব দিলেন, কোনো জামানাই আলাহর বন্ধু থেকে খালি থাকে না। কারও যদি কোনো আবদালকে দেখার আগ্রহ হয়, তাহলে সে যেনো এই যুবককে (মির্জা মাযহারকে) দেখে। এটি ওই সময়, যখন আমি তরিকা গ্রহণ করিনি। কিন্তু শায়েখ তাঁর ফেরাসতের নূর দ্বারা পরখ করে আমার ব্যাপারে এমতো মন্তব্য করেছিলেন। তিনি আরও বলেছেন, আমি শাহ্ গোলাম মোহাম্মদ মোওয়াহ্হেদের জিয়ারতে গিয়েছিলাম। তাঁর খানকা সবর, অল্পে তুষ্টি নির্লিপ্ততা ও তাওয়াক্কুলের দিক দিয়ে হজরত জুনায়েদ বাগদাদীর খানকার মতো ছিলো। তিনি আরও বলেছেন, আমি মীর হাশেম জালেশরীর জিয়ারতে গিয়েছিলাম। তিনি বলতেন, আমার পীর জীবনে পাঁচ হাজার বার কোরআন খতম করেছিলেন। মীর হাশেমের এলহাম হলো, তোমার মৃত্যুর সময় নিকটবর্তী। আর তোমার দাফনের স্থান হবে কাশমীরে। তিনি পথ অতিμম করে কাশ্মীরে পেঁৗছে গেলেন এবং সেখানেই তাঁর ইনতেকাল হলো। এভাবে বহু বুজুর্গানেদ্বীনের সঙ্গে মির্জা মাযহারের জিয়ারত লাভ হয়েছিলো এবং তিনি তাঁদের সোহবত লাভ করেছিলেন। তাঁদের অনুগ্রহের দৃষ্টি পেয়ে ধন্য হয়েছিলেন।
তথ্যপঞ্জি ১। হজরত আলীর ওই সন্তান, যিনি হজরত ফাতেমার ঔরসজাত নন। তাঁকে উলুব্বী বলা হয়- ফাতেমী বলা হয় না। ২। হজরত মাযহারের নসবনামা হজরত মোহাম্মদ ইবনে হানাফিয়ার মাধ্যমে হজরত আলী পর্যন্ত এ ভাবে পেঁৗছেছে- তাঁর পিতার নাম মির্জা জান জানা, তাঁর পিতা মির্জা আব্দুস সুবহান, তাঁর পিতা মির্জা মোহাম্মদ আমান, তাঁর পিতা শাহ্ বাবা সুলতান, তাঁর পিতা বাবাখান, তাঁর পিতা আমীর গোলাম মোহাম্মদ, তাঁর পিতা আমীর মোহাম্মদ, তাঁর পিতা খাজা রোস্তম শাহ্, তাঁর পিতা আমীর কামালুদ্দীন। তিনি ঊনিশ পুরুষের মাধ্যমে মোহাম্মদ ইবনে হানাফিয়ার মাধ্যমে হজরত আলী পর্যন্ত পেঁৗছেছেন। নাঈমুলাহ বাহরায়েচী কৃত মামুলাতে মাযহারিয়া, পৃষ্ঠা ১১। ৩। মাওলানা নাঈমুলাহ্ বাহরায়েচী বলেছেন, তিনি আসাদ খান ওজীরের খালাতো বোন ছিলেন। মামুলাতে মাযহারিয়া পৃষ্ঠা ১৪। ৪। গারেসাঁওতাসী লিখেছেন তিনি কাযী পদে নিযুক্ত হয়েছিলেন। তারিখে আদাবিয়াতে হিন্দুস্তান দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ২৯৭ এবং মির্জা মাযহার আওর উনকা কালাম পৃষ্ঠা ৪৩ লেখা হয়েছে, তিনি আওরঙ্গজেবের সাথে সংশিষ্ট ছিলেন। শিফতায় লেখা হয়েছে, তিনি কোনো কারণে আওরঙ্গজেবের প্রতি অসন্তুষ্ট হয়ে স্বীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তবে অন্যান্য