হয়, সে বছরই দুনিয়ার প্রতি আমার নির্লিপ্ততা দেখা দেয়। ফকিরী ও অল্পে তুষ্টির দৌলত হাসিল হয়। মির্জা মাযহার আরও বলেছেন, আমার পিতার সোহবতে আমার স্বভাবে তরকে দুনিয়া এবং মাহবুবের প্রতি রগবত পয়দা হয়েছিলো। ফকিরী জীবনকে দৌলতের জিন্দেগীর উপর প্রাধান্য দিয়েছিলাম। তিনি আরও বলেছেন, আমার বয়স যখন ষোল বছর, তখনই আমি পিতৃস্নেহ থেকে বঞ্চিত হই। মৃত্যুর সময় আমার পিতা আমাকে ওসিয়ত করে বলেছিলেন, তোমার জীবনকালকে বণ্টন করে এভাবে কাজে লাগাবে, যেনো তার মাধ্যমে পূর্ণতা অর্জন করতে সক্ষম হও। অযথার্থ কাজে সময় নষ্ট করবে না। পিতা সম্পর্কে মনে করবে, তিনি জীবিত আছেন। আর তোমার পিতার জীবনের মকসুদ ছিলো যোগ্যতা এবং পূর্ণতা অর্জনের জন্য তরবিয়ত করা। তিনি আরও বলতেন, আমার পিতার ওসিয়তের প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার সময়কে এলেম হাসিল, আমল করা এবং বন্ধুগণের সোহবত লাভ করা- এসবের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। এতে করে আমি জীবনে উপকৃত হয়েছি। তিনি আরও বলেছেন, পিতার ইনতেকালের পর শুভাকাংখীগণের মধ্য থেকে অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দরবারী পদটি গ্রহণ করো। তাদের পরামর্শে চাকুরী পাওয়ার উদ্দেশ্যে আমি বাদশাহ্র নিকটে গেলাম। কিন্তু বাদশাহ্ তখন সর্দিজ্বরে আμান্ত হওয়ার কারণে দরবারে উপস্থিত হতে পারেননি। ওই রাতেই আমি স্বপ্নে দেখি, কোনো এক বুজুর্গ তাঁর মাজার থেকে বাইরে বেরিয়ে এসে তাঁর মাথার তাজখানা আমার মাথায় রাখলেন। আমার মনে হলো, তিনি ছিলেন হজরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী র.। ১৬ স্বপ্নটি দেখার পর তাজ ও দৌলত পাওয়ার বাসনা আমার মন থেকে উধাও হয়ে গেলো। ফকীর দরবেশদের জিয়ারত করার বাসনা মনের মধ্যে বাসা বাঁধলো। তখন থেকেই কোনো কামেল ব্যক্তির নাম শুনলেই তাঁকে দেখার জন্য সেখানে চলে যেতাম। একবার আমি শেখ কলীমুলাহ চিশতী ১৭ কে দেখার জন্য গেলাম। তিনি সে যুগের একজন অন্যতম বুজুর্গ ছিলেন। তিনি তখন হাদিস পাঠদান করছিলেন। এক হাদিসে এসেছে, এক রাতে জ্বিনদের মধ্য থেকে কোনো এক দুষ্ট জ্বিন রসুলেপাক স.কে আμমণ করলো। তিনি হজরত সুলায়মানের দোয়া না পড়েই জ্বিনকে পাকড়াও করার এরাদা করলেন- তখন আমার মনের মধ্যে এই খেয়াল জাগলো যে, দেখি এই শায়েখ এই হাদিসের কী ব্যাখ্যা দেন। তিনি বললেন, এই হাদিস থেকে বুঝা যায়, একজন শায়েখের উপর অবশ্য কর্তব্য অন্য কোনো শায়েখের মুরিদের উপর তার পীরের এজাযত ছাড়া তাওয়াজ্জোহ প্রয়োগ না করা।
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।