সামনে মাটিতে দাপাদাপি করে তার প্রাণপ্রিয়া মাশুকার জন্য জীবন উৎসর্গ করলো। রমণীটিও পরবর্তীতে ময়ুরের এশকের হাকীকত অনুধাবন করার পর অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে তিলে তিলে মৃত্যুবরণ করলো। তিনি আরো বলেছেন, এক নিষ্ঠুর যুবক একজোড়া কবুতর থেকে একটিকে শিকার করলো। তখন অপর কবুতরটি সাথী হারানোর বেদনা সহ্য করতে পারলো না। সেও নিজেকে হালাক করে দেয়ার পরিকল্পনা করলো। সে তার ঠোঁট দিয়ে খড়কুটা এনে জমা করলো এবং তাতে আগুন ধরিয়ে দিলো। অল্পক্ষণের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। তখন সে ওই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে ভস্ম করে দিলো। অন্তিমকালে বললো- মোরা চুঁ খলীল আতশী দর দেল আস্ত কে পান্দারাম ইঁ শোলা বরমান গোলআস্ত (হজরত ইব্রাহীম খলীলের মতো আমার মনের ভিতর আগুন জ্বলছে। আমি সেই অগ্নিস্ফুলিঙ্গকে ফুল মনে করি)। তিনি আরও বলেছেন, বসন্তকালে এক বুলবুলির খাঁচায় একটি ফুল ঝুলিয়ে দেয়া হলো। বুলবুলি তার মুখটি ফুলের পাঁপড়ির উপর রেখে আহাজারী করতে লাগলো। দীর্ঘ সময় ধরে বিলাপ করার পর এক সময় নিথর হয়ে গেলো। পরে স্পর্শ করার পর দেখা গেলো সে আর নেই। আজব আয মুর্দা নাবাশাদ বদর খীমায়ে দোস্ত আজব আয জিন্দা কে চুঁজান বদর আওয়ারাদ সেলীম (বন্ধুর দরজায় লাশ হয়ে যাওয়া কোনো বিস্ময়কর ব্যাপার নয়। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, কোনো জীবন্ত ব্যক্তির সম্পূর্ণ সুস্থ অবস্থায় জীবন দিয়ে দেয়া)। শাহ্ গোলাম আলী র. বলছেন, আমিও দেখেছি, বর্ণিত মহব্বতের দৃষ্টান্তগুলোর মতো কেউ কেউ নিজের জীবনে মহব্বতের স্ফুলিঙ্গ জ্বালিয়েছেন। ভালোবাসার কারণে জীবন বিসর্জন দিয়েছেন। তাঁরা জগত থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে মাহবুবের দর্শনের মধ্যে চিরনিমজ্জিত হয়েছেন। 'আলাহুম্মা আহ্ইনী ফী হুব্বিকা ওয়া আমিতুনী ফী হুব্বিকা ওয়াহ্শুরনী ফী হুব্বিকা' (হে আলাহ! আমাকে তোমার মহব্বতের মধ্যে জীবিত রাখো। তোমার মহব্বতের মধ্যে রেখে মৃত্যুদান করো এবং তোমার মহব্বতের মধ্যেই আমাকে হাশর করিয়ো)। মির্জা মাযহার র. বলেছেন, আমার পিতা কোনো কোনো সময় বলতেন, তোমার কসম তোমার জন্ম আমার জন্য মোবারক হয়েছে। যে বছর তোমার জন্ম
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।