মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

বসিয়ার দীদাহ আম কে একী রাদু করদ তেগ শমশেরে এশ্‌ক কে দু কিসরা একী কুনাম (এরকম তো খুবই দেখা যায় যে, তরবারী একটি জিনিসকে দুই টুকরা করে দেয়। তবে দেখার বিষয় হচ্ছে, ভালোবাসার তরবারী কিন্তু দু'টি জিনিসকে করে দেয় এক)। তিনি আরও বলতেন, কোনো এক আশেক এশকের গোলামী থেকে মুক্ত হতে না পেরে অসুস্থ হয়ে দেওয়ানা অবস্থায় তার মাশুকাকে আঘাত করতে চাইলো। তখন কেউ তাকে বললো, মাশুকার দোষ কী? এতো তোমার মনের দোষ। একথা শোনা মাত্র সে তার বক্ষ বিদীর্ণ করে তার কলিজা বের করে এনে খঞ্জর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কলিজা টুকরো টুকরো করে ফেললো। তিনি আরও বলেছেন, কোনো এক আশেক তার মাশুকাকে বেগানাদের মজলিসে যেতে বারণ করে দিয়েছিলো। কিন্তু মাশুকা তার রূপ-যৌবনের অহংকারে সেই নিষেধের গুরুত্ব দিলো না। সে যেখানে যেতে ইচ্ছা করতো সেখানেই চলে যেতো। এদিকে বেচারা আশেক রাগ ও অভিমানে তিলে তিলে দগ্ধ হতে হতে এক পর্যায়ে নিঃশেষ হয়ে গেলো। মাশুকার কাছে যখন এই সংবাদ পেঁৗছলো, তখন আশেকের কষ্টের কথা মনে করে সেও মৃত্যুমুখে পতিত হলো। উভয়কেই কাছাকাছি জায়গায় দাফন করা হয়েছিলো। দু যখমে সুযদ আগার জান্নাত হুয বাশাদ মোরা এক ওজাব জাআয শেরকুয়ীতু বাস বাশাদ মোরা (বেহেশতের খাহেশ যদি হয়, তবে দোজখের আগুন যেনো আমাকে জ্বালিয়ে দেয়। আমার জন্য তো তোমার দহলিজের এক বিঘত জায়গাই যথেষ্ট)। তিনি আরও বলেছেন, এক ময়ুর কোনো এক সুন্দরী রমণীকে ভালোবেসে ফেললো। ময়ুরটি পেখম মেলে নৃত্য করে রমণীর চারপাশে চক্কর দিতে লাগলো। লোকেরা তিরস্কার করে বলতে লাগলো, রমণীটি একটি জানোয়ারের মাশুকা হয়েছে। মানুষের তিরস্কারে রমণীর মনে েμাধের সঞ্চার হলো। সে তখন ময়ুরটিকে কাছে ডাকলো। ময়ুর তার মাশুকার ডাক শুনে নাচতে নাচতে তার কাছে উপস্থিত হলো। সে ময়ুরকে বললো, তোমার চোখ দুটি আমার নিকটবর্তী করো। ময়ুর রমণীর প্রতি তার জীবন উৎসর্গকারী আশেক ছিলো। বলা মাত্রই সে তার চোখ তার দিকে এগিয়ে দিলো। রমণী তখন উত্তপ্ত একটি শলাকা তার চোখে প্রবেশ করিয়ে দিলো। নিষ্ঠুর রমণী ময়ুরের অপর চোখেও তাই করতে চাইলো। ময়ুর তার অপর চোখও তার দিকে এগিয়ে দিলো। মহিলা তার অপর চোখেও একইভাবে উত্তপ্ত শলাকা প্রবেশ করিয়ে দিলো। ময়ুরটি দীর্ঘক্ষণ তার মাশুকার

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।