মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

(তিনি (আলাহ্‌তায়ালা) তাকাদ্দুসের অঞ্চলের বাইরে তাঁবু খাটিয়েছেন এবং দুনিয়াতে আপন জালওয়া প্রকাশ করেছেন। তারই চমকে ফুল উজ্জ্বল হয়েছে। ফুল থেকে বুলবুলের মধ্যে সুর সৃষ্টি হয়েছে। পতঙ্গ সে আগুন থেকে নিজের চেহারা আলোকিত করেছে। প্রতিটি গৃহে হাজার হাজার পতঙ্গকে জ্বালিয়ে দিয়েছে)। আলাহ প্রেমের সুপ্ত অনল হচ্ছে এশকে মাজাযীর অন্তরের উত্তাপ। তবে শর্ত হচ্ছে আশেক-মাশুকের মধ্যে মোলাকাত হতে পারবে না। কারণ মিলনের পানি অন্তরের উষ্ণতাকে শীতল করে দেয়। এজন্যই বলা হয়েছে, যার মধ্যে ব্যাকুল ভালোবাসা নেই, তার জন্য তরিকা হারাম। হজরত মির্জা বলতেন, শরীয়ত যাকে সৌন্দর্য দান করেছে, সেই সুন্দর। আর শরীয়ত যাকে কুৎসিত করেছে, তাই কুৎসিত। পরহেজগারী ও ইবাদতের মধ্যে যদিও নূর ও স্বচ্ছতা আছে, মহব্বতের পথে যেহেতু দহন রয়েছে, তাই ইবাদতে আস্বাদ পাওয়ার ক্ষেত্রে তা অগ্রগামী। হাদিস শরীফে হজরত মুগীছ রা. নামক সাহাবীর ঘটনা বর্ণিত হয়েছে। তিনি হজরত আয়েশা সিদ্দীকার বাঁদী হজরত বারীরার আশেক হয়ে গিয়েছিলেন। বারীরা যখন বাজারে যেতেন, মুগীছ তাঁর পিছনে পিছনে যেতেন। তিনি অঝোর ধারায় μন্দন করতেন এবং দীর্ঘনিশ্বাস ফেলতেন। তাঁর দাড়ি অশ্রুসিক্ত হয়ে যেতো। রসুলেপাক স. তাঁর এহেন অবস্থা দেখে তাঁর প্রতি দয়ার্দ্র হলেন। বারীরার কাছে সুপারিশ করলেন, মুগীছকে বিয়ে করো। ১৩ হজরত বারীরা নিবেদন জানালেন, হে আলাহর রসুল! এ বিষয়ে যদি ওহী নাযিল হয়ে থাকে, তাহলে আমি তা কবুল করলাম। অন্যথায় আমার এখতিয়ার আছে। আমি তার চেহারাও দেখতে চাই না। কিছুকাল পর হজরত মুগীছ এশকের যন্ত্রণায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রসুলুলাহ স. বলেছেন, কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে এবং তা মনের মধ্যে গোপন রাখে এবং পবিত্র জীবন যাপন করে, এভাবে তার যদি মৃত্যু হয়, তবে তার মৃত্যু হবে শাহাদতের মৃত্যু। হাদিসটি দারেমী বর্ণনা করেছেন 14 'মান আশাক্বা ওয়া কাতামা ওয়া আ'ফা ওয়া মাতা মাতা শাহিদান' মহব্বতের প্রতিিμয়ার অস্বাভাবিক বিষয়ে বর্ণনা দিতে গিয়ে মির্জা মাযহার বলেছেন, একজন আশেক বিরহের অগ্নিতে দগ্ধ হয়ে সাগরে ঝাঁপিয়ে পড়লো। মাশুকার নিকটে আশেকের করুন মৃত্যুর সংবাদ যখন পেঁৗছলো, তখন সেও মাতম করতে করতে সাগরে ঝাঁপিয়ে পড়লো। অনেক অনুসন্ধানের পর পাওয়া গেলো ভালোবাসার আকর্ষণে দু'জনের জড়ানো নিথর দু'টি দেহ।

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।