মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

হলো। সেই জ্বর আমার শরীরেও বিস্তার লাভ করলো। সে ঔষধ সেবন করলো। আর ঔষধের িμয়া আমার শরীরেও প্রকাশ পেলো। একবারের ঘটনা- তখন ছিলো অর্ধচন্দ্র রজনী। আমার ঘরের দরোজা বন্ধ ছিলো। আমি দেখলাম (স্বপ্নে) অকস্মাৎ সেই যুবক ইয়াসমীন ফুল তুলে নিয়ে আমার ঘরে এসে আমার শিয়রের কাছে রেখে অদৃশ্য হয়ে গেলো। বিস্ময়কর ব্যাপার হলো, সকাল বেলা দেখি আমার শয্যায় ফুলগুলো ছড়িয়ে আছে। তিনি বলতেন, যে ব্যক্তি ভালোবাসার কারণে আপন চক্ষুদ্বয় মাটির মধ্যে ঘর্ষণ করেনি, সে সেজদার স্বাদ গ্রহণ করা থেকে বঞ্চিত। কেনোনা হাদিস শরীফের বর্ণনা অনুসারে সেজদাকারীর সেজদা পড়ে আলাহতায়ালার কুদরতী কদমের উপর। কারও কারও মধ্যে তাজালিয়ে জাতির প্রকাশ ঘটে ভালোবাসার চোখে। তাজালিসমূহের স্বাদপ্রাপ্তি ও প্রতিিμয়া উদ্ভাসিত হওয়া ইত্যাদি মহব্বতের মান অনুসারে হয়ে থাকে। খাজা হাফেজ শিরাজী, শায়েখ ফখরুদ্দীন ইরাকী ও শায়েখ আওহাদ কেরমানী তাঁদের আপন আপন কবিতায় তাজালিসমূহের ইঙ্গিত দিয়েছেন। একথা সত্য যে, কেউ যখন কোনো সুন্দরের প্রতি মুগ্ধ হয়, প্রকৃতপক্ষে তা যে মাশুকে হাকিকীর (আলাহতায়ালার) সৌন্দর্যের প্রতিবিম্ব সেকথা তাকে মনে রাখতে হবে। এ সম্পর্কে হাফেজ শিরাজীর কবিতায় আছে- জালওয়া মুফত অস্ত আগার দীদাহ বিনায়ী হাস্ত ইঁ জাহাঁ আয়না আয়না সীমায়ীস্ত মহর ও মাহ আরদ্ব ও সামা আয়না শোকেল আন্দহামা মীতু ইয়াঁ ইয়াফত কে দর পর্দা খুদ আরায়ী হাস্ত 'তোমার যদি দর্শনকারী চক্ষু থাকে তাহলে জালওয়া দর্শন ব্যর্থ হবে। এ জগতে সব কিছুর মস্তক হলো দর্পণ। যেমন মহর, মাস, পৃথিবী, আকাশ সব কিছু দর্পণ সদৃশ। এ সবের পর্দায় তাদের নিজেদের দৃশ্য প্রতিবিম্বিত হয়।' এ সম্পর্কে আরেফ জামী র. বলেছেন- বরোঁযদ খীমা যে ইকলীমে তাক্কাদ্দুস তাজালী কার্দ বর আফাক ও আনফুস আযানে লময়ী ফরুগী বর গোলে আফতাদ যে গোলশুরি বদাঁ বুলবুল আফতাদ রোখে খুদ শামাযান আতশ্‌রা ফরুখত বাহার কাশানা সদ পরওয়ানা রা সুখত

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।