দেখতে পেলাম, সূর্যের মতো একটি নূর প্রকাশিত হলো এবং সেই নূর থেকে হজরত মোজাদ্দেদে আলফেসানি বেরিয়ে এলেন। বললেন, এই আলোচনা পরিত্যাগ করো। আমি এই ঘটনা আমার পিতার কাছে বর্ণনা করলাম। বর্ণনা শুনে তিনি আমাকে বললেন, হজরত মোজাদ্দেদে আলফেসানির তরিকা থেকে তোমার ফায়দা হতে পারে। মির্জা মাযহার বললেন, আলাহ তায়ালা আমাকে চূড়ান্ত পর্যায়ের স্বাভাবিকতা দান করেছেন। সুন্নতের অনুসরণ আমার জন্মগত স্বভাবের মধ্যে আমানত রাখা হয়েছে। তিনি আরও বলেছেন, আমার বয়স তখন কম ছিলো। একবার আমি আমার পিতার সঙ্গে তাঁর পীর হজরত শাহ আব্দুর রহমানের সঙ্গে দেখা করতে গেলাম। তাঁর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারামত প্রকাশ পেতো। কিন্তু তাঁর নামাজের মধ্যে গুরুত্বহীনতা পরিলক্ষিত হতো। তাই তাঁর সম্পর্কে আমার মনে অপছন্দের ভাব তৈরী হলো। কেনোনা রসুলেপাক স. এর সুন্নত তরককারী কখনও অনুসরণযোগ্য হতে পারে না। আমি ভয় পাচ্ছিলাম, আমার পিতা আমাকে তাঁর কাছে বায়াত হওয়ার জন্য নির্দেশ দিয়ে বসেন কিনা। একদিন আমি আমার পিতাকে বললাম, হজরত শাহ আব্দুর রহমান নামাজের গুরুত্ব কম দেন কেনো? তিনি বললেন, তাঁর উপর মত্ততা প্রবল- তাই তিনি এ বিষয়ে মাযুর। আমি বললাম, নামাজ আদায়ের সময় মত্ততা প্রবল হয়ে যায়, আর অন্য সময় চৈতন্য গালেব থাকে? তিনি আমাকে ধমক দিয়ে বললেন, আলাহতায়ালা তোমাকে এলেম ও প্রতিভা কি এইজন্য দান করেছেন যে, তুমি আমার পীরের প্রতি কটাক্ষ করবে? যা হোক, এই আলোচনার ফল এই হলো যে, তাঁর কাছে বায়াত হওয়ার জন্য চাপের আশংকা দূর হয়ে গেলো। তিনি বলতেন, এশক মহব্বতের জন্য চিৎকার আমার দেহের সার পদার্থের সঙ্গে মিশ্রিত। জীবনের প্রারম্ভলগ্ন থেকে সুন্দরের প্রতি আমার আকর্ষণ ছিলো। আমার স্মরণ আছে, আমি তখন দুই মাসের শিশু। আয়ার কোল থেকে এক সুন্দরী রমণী আমাকে কোলে তুলে নিয়েছিলেন। তাঁর রূপলাবণ্যের ঝলকে সে দিন আমি আত্মহারা হয়ে গিয়েছিলাম এবং তাঁর কোলে নিজকে জড়িয়ে নিয়েছিলাম। তাঁর দর্শন ব্যতীত আমি অস্থির হয়ে যেতাম। তাঁকে না পেলে কান্নাকাটি করতাম। আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকেই আমার মধ্যে আশেকানা স্বভাব পরিলক্ষিত হতো। ১১ সাধারণের মধ্যে প্রচার হয়ে গিয়েছিলো যে, শিশুটি আশেকী মেজায পেয়েছে। তিনি বলতেন, ভালোবাসার জযবা আমার মধ্যে এতো প্রবল ছিলো যে, আমি যাকে ভালোবাসতাম, তার শারীরিক অসুস্থতা আমার শরীরেও প্রকাশ পেতো। একবার এক যুবক, আমি যাকে ভালোবাসতাম, সে জ্বরে আμান্ত
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।