নিজে সব ধরনের বিদ্যায় পারদর্শিতা অর্জন করেছিলেন। সব পেশার বিদ্যায় তিনি ওস্তাদ ছিলেন। কেউ তাঁর কাছে এলে সে তার নিজের বিষয়ের ওস্তাদ হিসাবে তাঁকে স্বীকৃতি দিতো। আমি একজন নির্ভরযোগ্য ব্যক্তি থেকে জানতে পেরেছি, তিনি শত্রুর আঘাত প্রতিহত করার পঞ্চাশ প্রকারের কৌশল জানতেন। তিনি বলতেন, আমি অস্ত্র বিদ্যাকে পূর্ণতা পর্যন্ত পেঁৗছিয়েছি। বিশজন লোকও যদি তরবারী দ্বারা আমাকে হামলা করে, আর আমার হাতে যদি শুধু একটি কাঠের লাঠিও থাকে, তবু একজনও আমাকে জখম করতে পারবে না। মির্জা মাযহার স্বয়ং বলছেন, একদিন মাগরিবের নামাজ শেষ করার পর বৃষ্টির অন্ধকারে এক ব্যক্তি আমাকে খঞ্জর দিয়ে হামলা করলো। যখন বিদ্যুৎ চমকালো, তার আলোতে লোকটিকে দেখে নিয়ে তার হাত থেকে খঞ্জর ছিনিয়ে নিলাম। পরে তা আবার তার হাতেই দিয়ে দিলাম। সে পুনরায় আমার উপর হামলা করলো। আমি তার হাত থেকে পুনরায় খঞ্জর ছিনিয়ে নিলাম এবং আবার তার হাতেই ফেরত দিলাম। এভাবে সে সাতবার আমার উপর হামলা করলো। অবশেষে সে ব্যর্থ হয়ে আমার পায়ে লুটিয়ে পড়ে অক্ষমতা প্রকাশ করলো। তিনি আরও বলেছেন, একবার এক পাগলা হাতি আমার গতি রোধ করে দাঁড়ালো। আমি অশ্বপৃষ্ঠে আরোহণ করে অপর দিক থেকে আসছিলাম। হাতির মাহুত আমাকে হাতি থেকে দূরে থাকার জন্য সাবধান করলো। কিন্তু আমার মন হাতির কাছ থেকে পালিয়ে যাওয়ার গানি মেনে নিলো না। হাতিটি রাগান্বিত হয়ে অকস্মাৎ তার শুঁড় দিয়ে আমাকে পেঁচিয়ে ফেললো। আমি তখন আমার কোষ থেকে খঞ্জর বের করে তার শুঁড়ে আঘাত করলাম। হাতিটি বিকট চিৎকার করে আমাকে দূরে নিক্ষেপ করলো। আলাহর ফজলে আমি নিরাপদ হয়ে গেলাম। একবার ইসলামের বিধান মতে এক জেহাদ সংঘটিত হলো। আমাদের সরদার হাতির উপর আরোহণ করে নিকটেই অবস্থান গ্রহণ করলেন (১০)। ভাবলেন সম্ভবতঃ আমি ভয় পেয়েছি। সঙ্গে সঙ্গে আমি গজল গাইতে শুরু করলাম। আমার ভাব দেখে তিনি বিস্মিত হলেন। আমার বয়স তখন সবে মাত্র নয় বছর। তখন আমি হজরত ইব্রাহীমকে স্বপ্নে দেখলাম। তিনি আমার হালের উপর মেহেরবানি করলেন। ওই বয়সেই যখন হজরত আবু বকর সিদ্দীকের কোনো আলোচনা হতো, তখন তাঁর পবিত্র চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতো। আমি আমার জাহেরী চোখ দ্বারা তাঁকে কয়েকবার দেখেছি। তিনি আমার অবস্থার উপর দৃষ্টিপাত করেছিলেন। এক ব্যক্তি আমার পিতার নিকটে এসে একদিন বললো, আগেকার যুগের সুফিয়ানে কেরাম 'ওয়াহ্দাতুল ওজুদ' এর প্রবক্তা ছিলেন। কিন্তু মোজাদ্দেদে আলফেসানি তার খেলাফ 'ওয়াহ্দাতুশ শুহুদ'কে প্রাধান্য দিয়েছেন। এই আলোচনার সময় আমি
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।