মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

করেন। তিনি মানবীয় পূর্ণতা এবং আলাহপ্রদত্ত আখলাকে অনন্য ছিলেন। প্রতিজ্ঞাপূরণ, লজ্জাশীলতা, শোকরগুজারী, ধৈর্যশীলতা তাঁর প্রশংসনীয় গুণাবলী ছিলো। একবার তিনি তাঁর বাড়িতে একটি লাউ গাছের চারা লাগালেন। তাঁর বাড়ির এক পরিচারিকা বললো, আপনিতো তাওয়াক্কুলের দাবি করেন। আবার বাড়িতে লাউ গাছের চারাও লাগান। মনের মধ্যে এমন বাসনা তো নেই যে, কখনও অভাবের সময় এই গাছের শাক পাতা তুলে আহার করবেন? এমনটি যদি হয়, তাহলে তো আপনার আসবাবের উপর ভরসা প্রমাণিত হবে। ্পরিচারিকার কথাটিকে তিনি আলাহ্‌র পক্ষ থেকে আগত শিক্ষা মনে করে লাউ গাছটি উপড়ে ফেলে দিলেন। তারপর নির্জনতা অবলম্বন করলেন এবং আলাহর স্মরণকে দুইজাহানের সম্মান মনে করে হজরত শাহ আব্দুর রহমান কাদেরীর ৫ নিকট কাদেরিয়া তরিকা গ্রহণ করলেন। তিনি শক্ত জযবা এবং প্রকাশ্য আলৌকিকতার দিক দিয়ে বিখ্যাত ছিলেন। তাঁর সোহবতের বরকতে বিভিন্ন হালের উপর কামিয়াব হয়েছিলেন। জীবনের সময়কে তিনি জিকির, ইবাদত ও তেলাওয়াতের মাধ্যমে সিμয় রাখতেন। একবার তাঁর পীর সাহেব একটি আম খেলেন। আমটি ছিলো অত্যন্ত টক। মুখে দেয়ার একটু পরেই আমটি মাটিতে ফেলে দিলেন তিনি। সমস্ত ঘৃণাভাব দূর করে মাটিতে ফেলে দেয়া আমের রস মুখে তুলে নিলেন মির্জা জান। এহেন আচরণের কারণে তাঁর হাল খুবই ভালো হয়ে গেলো। ৬ হজরত মির্জা মাযহারের জন্ম হয়েছিলো ১১ই রমজান ১১১১ অথবা ১১১৩ হিজরী তারিখে শুμবার ৭ ফজরের সময়, সূর্য যখন পৃথিবীতে উদ্ভাসিত হচ্ছিলো। সম্ভবতঃ সেই কারণে তাঁর পেশানী থেকে হেদায়েতের আভা বিচ্ছুরিত হতে দেখা যেতো। জ্ঞান ও বুদ্ধিমত্তার নূর তাঁর গণ্ডদ্বয়ে দীপ্তিমান ছিলো। অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ তাঁর মধ্যে উচ্চস্তরের স্বভাব প্রত্যক্ষ করে মন্তব্য করতেন, এককালে তিনি কামেলগণের সরদার হবেন এবং হবেন জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য। তাঁর পিতা তাঁর তরবিয়তের দায়িত্ব নিয়েছিলেন। ৮ অল্প বয়সের কারণে তাঁর পিতা তাঁকে সময়ের সদ্ব্যবহারের জন্য সময় ভাগ করে দিতেন এবং তাঁকে বলতেন, মূল্যবান সময় এবং সম্মানিত হায়াতের কোনো বিকল্প নেই। কাজেই তা অযথা নষ্ট করা উচিত নয়। তাঁকে শাহী সৌজন্য, সমরবিদ্যা এবং বিভিন্ন পেশাগত বিদ্যাও শিক্ষা দেয়া হয়েছিলো। ৯ তাঁর পিতা মির্জা জান বলতেন, তুমি যদি আমীর হও, তাহলে বিদ্বানদের সম্মান কোরো। আর আমি যা পছন্দ করি- ফকীরি জীবন যদি গ্রহণ করো, তাহলে বিদ্বানদের তোমার কোনো প্রয়োজন নেই। তাই তিনি

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।