মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অনুচ্ছেদ

হজরত মির্জা মাযহারের নসবনামা ও জন্ম হজরত মির্জা মাযহার জানে জানান র. ছিলেন আনওয়ারে এলাহীর প্রকাশস্থল, হুজুর ও চৈতন্যের নমুনা, মোজাদ্দেদিয়া সিলসিলার সংস্থাপক, সুন্নতে নববীর জীবন দানকারী, যুগের অন্যতম বুজুর্গ ও আলাহতায়ালার প্রিয়পাত্র। তিনি ছিলেন সাইয়্যেদ বংশের হজরত আলী রা. এর বংশধর। ১ তাঁর নসবনামা আটাশ পুরুষে মোহাম্মদ ইবনে হানাফিয়ার মাধ্যমে আমীরুল মুমিনীন হজরত আলী রা. পর্যন্ত পেঁৗছেছে। ২ তাঁর পূর্বপুরুষগণ আমীর ওমরা ছিলেন। তৈমুর শাসকদের সঙ্গে তাঁদের নৈকট্য ছিলো। তিনি প্রশংসনীয় গুণাবলী এবং পছন্দনীয় স্বভাবের অধিকারী ছিলেন। ব্যক্তিত্ব, ন্যায়নিষ্ঠা, বীরত্ব, দানশীলতা ও দ্বীনদারীর পূর্ণতায় বিখ্যাত ছিলেন। তাঁর পিতামহগণের মধ্যে জনৈক আমীর আব্দুস্‌ সুবহান দুই পুরুষের মাধ্যমে বাদশাহ্‌ আকববের নাতি ছিলেন। তিনি ধন ও প্রতিপত্তি সত্ত্বেও চিশতিয়া তরিকার একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। এই তরিকায় তাঁর হাল খুব ভালো ছিলো। মহব্বতে এলাহীর কারণে তাঁর চক্ষু সবসময় সিক্ত থাকতো। লোকদেরকে মুরিদ করতেন। তাঁর সঙ্গে সিলসিলাভুক্ত সকল মুরিদ জিকিরকারীও তাহাজ্জুদগোজার ছিলেন। তাঁর দাদী সাহেবা ছিলেন আসাদ খান উজীরের কন্যা। ৩ পরিপূর্ণ গুণাবলীতে যিনি ছিলেন একজন অনন্যা রমণী। তিনি মির্জা মাযহারের দাদার সোহবতে এসে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাযহাব গ্রহণ করেছিলেন। আলৌকিকতায় তাঁর এতো বেশী অধিকার ছিলো যে, তিনি জড় পদার্থের তসবীহ্‌ পড়া শুনতে পেতেন। আলাহ্‌প্রেম ও যওক শওকে তিনি তাঁর স্বামীর মতোই ছিলেন। জাহেরী এলেমেও যথেষ্ট বুৎপত্তি ছিলো তাঁর। তিনি মাওলানা রুমীর মসনবী শরীফের পাঠ দান করতেন। হজরত মির্জা মাযহারের পিতা তাঁর পিতার নাম ছিলো মির্জা জান র.। দৌলত ও শাহী পদ ছেড়ে দিয়ে তিনি দারিদ্র ও অল্পেতুষ্টির সুলতানাত গ্রহণ করেছিলেন। স্বীয় ধনসম্পদ আলাহর পথের ফকীরদের মধ্যে বণ্টন করে দিয়েছিলেন। শুধু পঁচিশহাজার রুপি নিজের কন্যার শাদীর জন্য রেখেছিলেন। কিন্তু পরে কোনো এক সময় শুনতে পান, তাঁর জনৈক বন্ধুর প্রচণ্ড অর্থাভাব দেখা দিয়েছে, তখন সমুদয় অর্থ তিনি তাঁকে দান

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।