মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ওজুদে মোম্বাসাতে আমঃ ওজুদের প্রতিবিম্ব। হক তায়ালার প্রশস্ত রহমত ওজুদে খারেজীতে প্রতিবিম্বিত হওয়া। ওজুদে খারেজী এবং ওজুদে যেহনীর ছায়া উক্ত ছায়ারই প্রতিচ্ছায়া। ওজুদে খারেজীঃ সম্ভাব্য জগত, যা প্রকৃতপক্ষে মাদুম (অস্তিত্বহীন) এর অন্তর্ভুক্ত। ইসমে নূর থেকেই তা জাহির হয়েছে। এ জন্য এর বহিঃপ্রকাশকে ওজুদে এযাফী এবং ওজুদে খারেজী বলা হয়। ওয়াহ্‌দাতুল ওজুদঃ এর ব্যাখ্যা হজরত মাযহার র. এর ২৩ নং মকতুবে দ্রষ্টব্য। ওয়াহ্‌দাতুশ্‌ শুহুদঃ এর ব্যাখ্যা হজরত মাযহার র. এর ২৪ নং মকতুবে দ্রষ্টব্য। ওয়াসলঃ মাহবুবের সাথে মিলিত হওয়া। বিচ্ছেদের পর মিলনের মধ্যে যে স্বাদ থাকে, তাকে ওয়াসল বলা হয়। সুফিয়ানে কেরামের নিকট অবশ্য মিলন ও বিরহ উভয়ই সুস্বাদু। ওকুফে কলবীঃ আল্লাহ্‌তায়ালা সম্পর্কে জিকিরকারীর অবগতি ও চৈতন্যময়তা। বেলায়েতঃ ওই মাকাম, যেখানে বান্দা আল্লাহ্‌তায়ালার তরফ থেকে তাসাররুফাত (পরিবর্তন করানো) এর ক্ষমতাপ্রাপ্ত হয়। এর দ্বারা আল্লাহ্‌ অন্বেষণকারী যোগ্য ব্যক্তির মধ্যে আছর সৃষ্টি করতে সক্ষম হয় এবং তরিকতের সালেকদেরকে নৈকট্যের স্তরসমূহে পেঁৗছে দিতে পারে। বেলায়েতে উলিয়াঃ ফেরেশতাদের বেলায়েত। বেলায়েতে সোগরাঃ অধিক জিকির যখন শেষ সীমা পর্যন্ত পেঁৗছে, তখন তাকে বেলায়েতে সোগরা বলা হয়। এখান থেকে ওয়াহ্‌দাতুল ওজুদ আরম্ভ হয়। বেলায়েতে সোগরার মাকাম হচ্ছে কলব লতীফা। বেলায়েতে কোবরাঃ সালেকের বৃহত্তম 'আমি' তে ফানা হওয়ার পর বাকা হাসিল করাকে বেলায়েতে কোবরা বলা হয়। 'হা' হাবাঃ তানায্‌যুলাতে ওজুদ (সৃষ্টিজগতের অবতরণ) এর ওই স্তর, যেখানে আলমের দেহসমূহকে প্রসারিত করা হয়। স্তরটি হাকীকি নয়, কাল্পনিক। আকলে আউয়ালের পর এটি চতুর্থ স্তর। হুজুমঃ কোনো কিছু শক্তিশালীভাবে অন্তরের মধ্যে আগমন করা, যার মধ্যে চেষ্টার কোনোরূপ দখল থাকে না।

সমাপ্ত

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।