নেসবতে বাকায়ী (স্থিত হওয়ার নেসবত), নেসবতে মোহাযাত (সমান্তরাল হওয়ার নেসবত), নেসবতে ফানা (লীন হওয়ার নেসবত) ইত্যাদি। নফসঃ নফস শরীরের সাথে সম্পর্ক রাখে। শরীরের ব্যবস্থাপনায় সে চলে। তাই তাকে বলা হয় নফস। নফসে আম্মারাঃ নফসে হায়ওয়ানী যখন নফসে রূহানীর উপর প্রবল হয়ে যায়, তখন তাকে নফসে আম্মারা বলা হয়। নফসুল আমরঃ কোনো কোনো সুফিয়ানে কেরামের নিকট নফসে আমর হচ্ছে আকল। নফসে মোতমাইন্নাঃ নফস নিজের মন্দ আমলের কারণে নিজেকে তিরস্কার করতে থাকলে তাকে নফসে লাউয়ামা বলে। আর যখন নফসের মধ্যে কলবী নূরসমূহ হায়ওয়ানী শক্তির উপর প্রবল হয়ে যায় এবং সে কারণে নফস প্রশান্তি লাভ করে তখন তাকে নফসে মোতমাইন্না বলা হয়। নফী ও ইছবাতঃ তৌহিদের দুটি দিক রয়েছে― নফী ( রহিত করা) ও ইছবাত (সাব্যস্ত করা)। দুটি দিকই রয়েছে কলেমা তাইয়্যেবায়। নফী হচ্ছে আল্লাহ্তায়ালার সত্তাকে নাকেস গুণাবলী থেকে পবিত্র করা। অর্থাৎ নাকেস গুণাবলী আল্লাহ্ থেকে নফী করে দেয়া। আর ইছবাত হচ্ছে আল্লাহ্তায়ালার সুন্দর নামসমূহ যা তিনি তাঁর শানের ক্ষেত্রে বর্ণনা করেছেন, তা সাব্যস্ত করা। কিন্তু আল্লাহ্তায়ালার হাকীকত নফী ও ইছবাত উভয় থেকেই পবিত্র। নূরানী আকলঃ যা কোনো মাধ্যম ছাড়াই মকসুদের দিকে পথ প্রদর্শন করে। নূরে মোম্বাসাতঃ ওই নূর, যার বিস্তার খুব বেশী। নিস্তীঃ অস্তিত্বহীন, তার বিপরীত হচ্ছে হাস্তি (অস্তিত্ববান)। হাস্তি মানে হচ্ছে যার বাস্তবায়ন হয়েছে, যা পাওয়া গেছে। কেনোনা যা হাস্তি (বাস্তবায়ন হয়েছে) তাকেই পাওয়া যায়। নিস্তীর জন্য বাস্তবায়ন নেই এবং তাকে পাওয়াও যায় না। 'ওয়াও' ওয়ারেদাতঃ আধ্যাত্মিক বিষয়সমূহের মধ্যে যা বিনা চেষ্টায় অন্তরের মধ্যে আসে। ভালো কল্পনা, ওই কথা― যা বান্দা কোনো আওয়াজ ছাড়া বুঝতে পারে। ওজুবঃ আল্লাহ্তায়ালার সত্তা নিজের ওজুদের আকাংক্ষী হওয়া। কখনও কখনও ওজুব দ্বারা আল্লাহতায়ালাকে বুঝানো হয়। ওজুদঃ অস্তিত্ব, জাতে বাহাত (মূল ও অবিভাজ্য সত্তা), ওয়াহেদিয়াত, এককত্ব। জাতের ওই স্তর, যেখানে সিফত যুক্ত থাকে না। সুফিয়ানে কেরাম আপন আপন প্রজ্ঞা ও রুচি অনুসারে শব্দটির পরিভাষাগত ব্যাখ্যা দিয়েছেন।
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।