মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মেরআতঃ অর্থ দর্পন। তাসাউফের পরিভাষায় এলমে এলাহীকে মেরআত বলা হয়। মেরআতে কওনীঃ ওজুদ বা সৃষ্টজগতকে মেরআতে কওনী বলা হয়। কেনোনা সৃষ্টিসমূহ, তাদের গুণাবলী, দৃশ্য ও বিধানসমূহ এ জগতের মধ্যেই প্রতিফলিত হয়। মেরআতুল ওজুদঃ তাআইয়্যুনাতে শুয়্যুন বা বাতেনী শানসমূহের নির্ধারণকে মেরআতুল ওজুদ বলা হয়। মোরাকাবাঃ গায়রুল্লাহর অবস্থান দিলের মধ্যে আছে কি না তা পর্যবেক্ষণ করাকে মোরাকাবা বলা হয়। মোরাকাবা তারাক্কুব শব্দ থেকে এসেছে― যার অর্থ প্রতীক্ষা করা। অর্থাৎ ফয়েজে এলাহীর প্রতীক্ষায় থাকা। মোরাকাবার দু'টি শর্ত আছে। ১. যাতে আহাদিয়াতকে পর্যবেক্ষণ করা ২. নিজের দিলের অবস্থা পর্যবেক্ষণ করা। মর্তবাঃ যার উপর বস্তুর বিধান বর্তায়। মারাতেবঃ মর্তবা এর বহুবচন মারাতেব। মারাজাল বাহরাইনে ইয়ালতাক্বিয়ানঃ ওজুব (অবশ্যম্ভাবী সত্তা) এবং এমকান (সম্ভাব্য জগত) এর দুই সমুদ্র এক সাথে মিলিত হয়। কিন্তু এর মধ্যকার প্রাচীর দুটিকে একে অপরের সাথে মিশ্রিত হতে দেয় না। মস্তিঃ বন্ধুর সৌন্দর্য দর্শনকারী সালেকের দিলের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়, তাকে মস্তি বলা হয়। মশহুদঃ দর্শিত। মসনুঃ সৃষ্টিকৃত। মাকামে রেজাঃ সন্তুষ্টির স্থান। মাকামঃ হাল যখন স্থায়ী হয় এবং সালেকের যোগ্যতা সুস্পষ্ট হয়ে যায়, তখন তাকে বলা হয় মাকাম। মালাকাঃ যোগ্যতা, আমল পাকাপোক্ত হওয়া, নেক আমলে অভ্যস্ত হওয়া। মালাকায়ে হুজুরীঃ হুজুরীর যোগ্যতা স্থায়ী হওয়া। মাওয়াজীদঃ সুফী কাশফ ও আত্মিকপ্রাপ্তির মাধ্যমে যে সমস্ত হাল প্রাপ্ত হয়, তাকে মাওয়াজীদ বলা হয়। মুসাবিউল মাশরাবঃ সির লতিফার আসল, যার বেলায়েত হজরত মুসা আ. এর পদতলে। এ ধরনের সালেককে মুসাবিউল মাশরাব বলা হয়। 'নূন' নেসবতঃ আল্লাহ্‌তায়ালা ও বান্দার মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়, তাকে নেসবত বলা হয়। সুফিয়ানে কেরাম নেসবতের কয়েকটি প্রকার বর্ণনা করেছেন। যেমন―

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।