মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

কসবঃ বান্দার ক্ষমতা ও ইচ্ছার মাধ্যমে যে কাজ করা হয়, তাকে কসব বলে। এটা দু'প্রকার― ভালো ও মন্দ উভয় কাজেরই কাসেব (অর্জনকারী) হতে পারে বান্দা। কাশফঃ অদৃশ্যের বিষয়াদি এবং বাস্তবতার রহস্য থেকে পর্দা অপসারিত হওয়া। পর্দার অন্তরালের ওজুদ (জগত) ও শুহুদ (দৃশ্য) বিষয়ে অবগত হওয়াকে কাশফ বলা হয়। কাশফ দু'প্রকার― কাশফে সুরী এবং কাশফে মানবী। কাশফে কওনীঃ কাশফে সুরীর (আকৃতিগত উন্মোচনের) যে সকল বিষয় স্বপ্নের মাধ্যমে উপস্থিত হয়, তা জাগ্রত অবস্থায়ও দেখা যায়। কাশফে সুরীর মাধ্যমে জাগতিক বিষয়ে অদৃশ্য সম্পর্কে যদি অবহিত হওয়া যায়, তবে তাকে কাশফে কওনী বলা হয়। কামালঃ গুণাবলী ও বস্তুগত প্রতিফলন থেকে পবিত্র হওয়ার নাম কামাল। কামাল দু'প্রকার, ১. কামালে যাতী (সত্তাগত পূর্ণতা) যার সম্পর্ক হক তায়ালার জহুরের (আবির্ভাবের) সাথে। ২. কামালে আসমায়ী (নামগত পূর্ণতা) যার সম্পর্ক হক তায়ালার স্বয়ং জহুরের সাথে এবং হক তায়ালার স্বয়ং সত্তা দর্শনের সাথে। 'লাম' লাতায়েফঃ মানব দেহের মধ্যে এমন কিছু স্থান রয়েছে, যেখানে আল্লাহ্‌তায়ালার ফয়েজ, নূর ও বরকতসমূহ নাযিল হয়। সুফিয়ানে কেরামের মতে সাধারণতঃ তা দুই প্রকার। কিন্তু মোজাদ্দেদিয়া তরিকার বুজুর্গগণ বলেছেন, মানুষ দশ লতিফায় গঠিত। লতিফাঃ লতিফা মানে মানব দেহের সূক্ষ্ণ অঙ্গ। যে সম্পর্কে সহজে বোধগম্য হওয়া যায় না। বিভিন্ন ওয়ারেদাত (আত্মিক প্রাপ্তি) বিভিন্ন লতিফার মধ্যে নাযিল হয়। যেমন লতিফায়ে দেমাগী, লতিফা রূহ, সির, খফী, আখফা ও নফস। 'মীম' মাবদাঃ প্রকাশস্থল। সালেকের যাত্রা শুরু হয় আসমায়ে কুল্লী কাওনীর রাস্তা থেকে। এ জন্য যাত্রাস্থলকে মাবদা বলা হয়। সুফীয়ানে কেরাম মাবদা (উৎপত্তিস্থল) ও মাআদ (প্রত্যাবর্তনস্থল) এর বিষয়ে বিভিন্ন পুস্তিকা রচনা করেছেন। মোহাম্মদিউল মাশরাবঃ লতিফা আখফার আসল, যার বেলায়েত নবীয়ে আখেরুজ্জামান স.এর পদতলে। এই মাকামের সালেককে মোহাম্মদিউল মাশরাব বলা হয়। মহবিয়তঃ মুনতাহী (শেষ সীমায় উপনীত সালেক) এর ওই মাকামকে মহবিয়ত বলা হয়, যেখানে পেঁৗছার পর কাশফ ও কারামতসমূহ বন্ধ হয়ে যায়। হুজুরীর আত্মিক স্বাদের মাধ্যমেও তার সায়ের পরিচালিত হয় না।

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।