আইনঃ হক তায়ালার সত্তায় বিলীন হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, নিমজ্জিত হওয়া। আইনিয়াত ও এত্তেহাদঃ মিলন, বাকার মাকামে উপনীত হওয়া। 'গইন' গলবাঃ হালের কাছে পরাজিত হয়ে সালেকের কার্যকারণের এবং আদবের প্রতি লক্ষ্য করা অসম্ভব হওয়া। গয়বতঃ নিজের সত্ত্বা এবং মাখলুকের দিক থেকে অনুপস্থিত থেকে হক তায়ালার দিকে হাজির থাকা। গয়রতঃ লজ্জাশীল হওয়া। এর প্রকার দু'টি ১. মাখলুক থেকে লজ্জাশীল হওয়া, ২. হক তায়ালার প্রতি লজ্জাশীল হওয়া। গয়রত আয খালকঃ এর অর্থ বান্দা স্বীয় গোনাহে লজ্জিত হয় এবং কোনো মাখলুকের হক নষ্ট করে না। 'ফা ' ফানাঃ অনুভূতিহীনতাকে ফানা বলা হয়। যাতে আহাদিয়াতের মধ্যে এমনভাবে নিমজ্জিত হওয়া, যেনো নিজের ব্যাপারেও হুঁশ না থাকে। ফানার কয়েকটি স্তর বর্ণনা করা হয়েছে। ফানায়ে আফআলীঃ নিজের কাজ ও মাখলুকের কাজকে আল্লাহ্তায়ালার কাজের মধ্যে বিলীন করে দেয়া। ফানার অন্যান্য প্রকার― যেমন ফানায়ে সিফতী, ফানায়ে যাতী, ফানায়ে কলব ইত্যাদির ক্ষেত্রেও একই বিধান। 'ক্বফ' ক্ববজঃ ওয়ারেদাতে কলবী (কলবের মধ্যে যা কিছু আবিভূর্ত হয়) তা বন্ধ হয়ে যাওয়াকে কবজ বলা হয়। ক্বলবঃ কলব একটি নূরানী জাওহার (মৌলিক বস্তু) যার মূল নেই। যা মানুষের রূহ ও নফসের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ক্বলবে সনুবরীঃ সনুবর বৃক্ষের (দেবদারু বৃক্ষের মতো এক প্রকার বৃক্ষ) ন্যায় গোশতের একটি টুকরার নাম কলব― যা মানুষের বাম স্তনের নিচে অবস্থিত। কলবের নূর হলুদ বর্ণ― সরিষা ফুলের রঙের মতো। কেনাআত― রুচির চাহিদা শেষ হয়ে যাওয়ার অবস্থায় মনের মধ্যে যে প্রশান্তি আসে তাকে কেনাআত বলে। 'কাফ' কাসরতে জিলিঃ (প্রতিবিম্বগত আধিক্য) এর দ্বারা মাখলুকসমূহকে বুঝানো হয়েছে। যা আলাহ্তায়ালার নামসমূহের প্রকাশের আধিক্য।
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।