'আইন' আলমে আরওয়াহঃ আলমে আরওয়াহ বলতে আলমে মালাকুতকে বুঝানো হয়। আলমে মালাকুতের শাখা হচ্ছে আলমে মাহযুয (অনুভবযোগ্য জগত)। আলমে আরওয়াহ আলমে মাহসুযের বিপরীতে অবস্থিত। এই মাকামে আরওয়াহ আলমে মাহসুযের তুলনায় দর্শনের তৃপ্তির পরিপ্রেক্ষিতে অধিকতর প্রকাশ্য এবং সুদৃঢ়। আলমে আরওয়াহতে অনুভবকৃত অর্থটি আকৃতিতে প্রকাশিত হয়। আলমে আমরঃ ওই জগত, যা সময়সীমা ও মূল বস্তুবিহীন অবস্থায় আল্লাহ্তায়ালার হুকুমে অস্তিত্ববান। আলমে খালকঃ দৃশ্যমান জগত, যে জগত মূল বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। আলমে মিছালঃ এটি আলমে মালাকুত এবং আলমে নাসুত (জড় জগত) এর মধ্যে অবস্থিত দেয়াল স্বরূপ একটি জগত। উবুদিয়াতঃ স্বাধীনতার বাইরে যা। উবুদিয়াতের শেষ সীমা হচ্ছে হুররিয়াত বা স্বাধীনতা। আদমঃ হীনতা, অসৃষ্ট, বিলুপ্ত, কোনো কিছু রহিত হয়ে যাওয়া, কোনো কিছু না হওয়া। আদমুল কুদরতঃ অক্ষমতা। আদমুল এলেমঃ মূর্খতা। আদমে মহযঃ শুধুই নিস্তী বা হীনতা যা অজুদের বিপরীত। যেমন আলাহ্তায়ালার সাথে কোনো কিছু অংশী হওয়ার ধারণা। এটা হচ্ছে আদমে মহয। উরুজঃ দেহ থেকে আহাদিয়াত পর্যন্ত পেঁৗছা। সালেক স্বীয় দেহকে নিমজ্জিত করে আলমে মিছালে, অতঃপর আলমে মিছালকে হারিয়ে আলমে আরওয়াহতে, তারপরে আলমে আইয়ানে, সেখান থেকে ওয়াহদাত, ওয়াহদাত থেকে আহাদিয়াতের মাকাম পর্যন্ত ঊর্ধ্ব আরোহণ করাকে উরুজ বলা হয়। এলেমঃ কোনো বিষয় বা বস্তুকে যথাযথভাবে জানা। সুফিয়ানে কেরাম এলেমের অনেক প্রকার বর্ণনা করেছেন। যেমন এলমে হুসুলী, এলমে হুজুরী, এলমে আযলী ইত্যাদি। আনাসেরে আরবাআঃ চারটি মৌলিক পদার্থ― আগুন, পানি, মাটি ও বাতাসকে আনাসেরে আরবাআ বলা হয়। সুফিয়ানে কেরাম চার আনাসেরকে চার প্রকার নফসের সাথে তুলনা করেছেন। আগুনকে নফসে আম্মারা, হাওয়াকে নফসে লাওয়ামা, পানিকে নফসে মোলহেমা এবং মাটিকে নফসে মুতমাইন্নার সাথে তুলনা করেছেন। ঈসাবিউল মাশরাবঃ খফী লতিফার আসল। এই মাকাম হজরত ঈসা আ. এর পদতলে। এই লতিফার সালেক ঈসাবিউল মাশরাব হয়ে থাকে।
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।