মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ছুবুতী হাকীকি, ৩. সিফতে হাকীকি মুযাফ, ৪. সিফতে এযাফী মহয। সিফতে সলবী (রহিত গুণাবলী) যেমন এ রকম বলা― আল্লাহ্‌ মানুষ নন, তিনি বৃক্ষ নন, তিনি শরীর নন। সিফতে ছুবুতী হাকীকি মহয (প্রমাণিত পূর্ণাঙ্গ প্রকৃত গুণাবলী) যেমন ওয়াজেবুল ওজুদ আল্লাহ্‌তায়ালা সর্বদাই জীবন্ত চিরকালীন সত্তা। সিফতে হাকীকি মুযাফ (সম্বন্ধিত প্রকৃত গুণাবলী) যেমন আল্লাহ্‌তায়ালা জগত সৃষ্টি করতে সক্ষম। সিফতে এযাফী মহয (নিছক সম্বন্ধিত গুণাবলী) যেমন কারণগত গুণাবলী যা কার্য কারণের বিপরীতে প্রয়োগ হয়। যেমন― পাপের কারণে পাপীকে শাস্তি দেয়া। পরিভাষায় সিফতের মানে হচ্ছে হক তায়ালার যাতের বহিঃপ্রকাশ। এ ছাড়াও সুফিয়ানে কেরামের নিকট সিফতের আরও বিভিন্ন প্রকার আছে। সুওয়ারে এলমিয়াঃ আসমায়ে এলাহী (আল্লাহ্‌র নামসমূহ) যে সমস্ত সুরতে প্রকাশ পায় তাকে সুওয়ারে এলমিয়া বা ইসমের প্রকাশস্থল বলা হয়। ওই সকল সুরত যার মধ্যে আসমায়ে এলাহী এলমে এলাহী অনুসারে প্রকাশ পায়। 'তোয়া' তরিকায়ে আহমদিয়াঃ এলমে তাসাউফের সিলসিলায় নকশ্‌বন্দিয়া সিলসিলার ওই শাখা, যাকে হজরত মোজাদ্দেদে আলফেসানি শায়েখ আহমদ সেরহিন্দী র. সমুন্নত করেছেন। একে তরিকায়ে মোজাদ্দেদিয়াও বলা হয়। তোফরাঃ নিম্ন থেকে ঊর্ধ্ব মাকামে পেঁৗছানো। তমানিয়াতঃ সালেকের কলব ও নফস হক তায়ালার সাথে মিলিত হয়ে প্রশান্তি লাভ করা। 'যোয়া' জিলঃ জিল অর্থ প্রতিবিম্ব। জহুরাত (যা কিছু প্রকাশ পেয়েছে), তাআইয়্যুনাত (যা কিছু নির্ধারণ করা হয়েছে) ওজুদে এযাফী (সম্বন্ধিত জগত) সম্ভাব্য মূল বস্তুসমূহ ও তাআইয়্যুনসমূহের মাধ্যমে যা প্রকাশ পায়, তাকে জিল বা প্রতিবিম্ব বলা হয়। জুলমাতী আকলঃ ওই আকল, যা পথপ্রদর্শনের মাধ্যমে সঠিক পথে আসে। জুলমাতী ও নূরানী হেজাবঃ হেজাব অর্থ পর্দা। ওই পর্দা, যা বান্দাকে হক থেকে আচ্ছাদিত করে ফেলে। হেজাব দু'প্রকার― গোনাহ্‌ ও লজ্জতের মাধ্যমে যে আচ্ছাদন তৈরী হয়, তাকে জুলমাতী হেজাব বলে। বান্দার মধ্যে আরেক প্রকার হেজাব তৈরী হয় তার নাম নূরানী হেজাব― প্রচলিত এলেমসমূহ অর্জনের মাধ্যমে যে হেজাব তৈরী হয় তাকে নূরানী হেজাব বলে। আল্লাহ্‌র নৈকট্য লাভ করতে হলে বান্দাকে প্রথমে জুলমাতী হেজাব এবং পরে নূরানী হেজাবসমূহ দূর করতে হয়।

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।