'সীন' সোকরঃ আত্মহারা হওয়া, আকল অকার্যকর হওয়া― যা মাশুকে হাকীকির জামালের দর্শনের প্রতিফল। এটি এমন একটি হাল, যদ্দ্বারা সালেককে অদৃশ্য থেকে সহায়তা করা হয়। সায়েরে এলমিঃ সায়ের অর্থ ভ্রমণ। সালেকের এক হাল থেকে অন্য হালে, এক ফেল থেকে অন্য ফেলে এবং এক মাকাম থেকে অন্য মাকামে স্থানান্তরিত হওয়া। 'শীন' শর্তে মোহাযাতঃ বরাবর হওয়ার শর্ত। সুলুকের মাকামসমূহ অতিμম করার জন্য মোর্শেদ বিদ্যমান থাকা অপরিহার্য। একেই শর্তে মোহাযাত বলা হয়। শুহুদঃ দর্শনের হক অনুসারে হক তায়ালাকে দর্শন করা। হক তায়ালাকে এমনভাবে প্রত্যক্ষ করা যে, সালেক তাআইয়্যুনাত (নিধার্রণ) এর স্তরসমূহ অতিμম করে চাক্ষুষ তৌহিদের মাকামে পেঁৗছে যায় এবং গায়রুল্লাহকে দূর করে ফেলে। শুহুদিয়াঃ যারা ওয়াহদাতুশ্ শুহুদের দৃষ্টিভঙ্গি বিশ্বাস করে, তাদেরকে শুহুদিয়া বলা হয়। শুয়ুনাতঃ শান এর বহু বচন শুয়ুনাত। শান শব্দের অর্থ অবস্থা। অর্থাৎ এলেমের স্তরে হক তায়ালার ওজুদের তাআইয়্যুন (নির্ধারণ) ১ সমূহকে শুয়ুনাত বলা হয়। শুয়ুনাত হচ্ছে খাস যাতে ইলাহীর প্রকার। আর সিফতে এলাহী হচ্ছে শুয়ুনাতের শাখা। 'সোয়াদ' সানেঃ সানআত শব্দের অর্থ সৃষ্টি করা। আল্লাহ্তায়ালার ফেলসমূহের মধ্যে তৃতীয় স্তর হচ্ছে সানআত, যার অর্থ কোনো জিনিস পয়দা করা। সানে শব্দটি বান্দা এবং আল্লাহ্র মধ্যে যৌথভাবে ব্যবহৃত একটি শব্দ। খালক শব্দের অর্থও সৃষ্টি করা, তবে এটি আল্লাহ্র জন্য খাস। বান্দা কোনো কিছু নির্মাণ করলে তাক খালেক বলা যাবে না। বলা যাবে সানে। সাদেরে আউয়ালঃ আলমে ওজুদের বিস্তৃতি। সহুঃ চৈতন্য, সোকর (মত্ততা) এর বিপরীত শব্দ। আরেফের অদৃশ্য দিক থেকে অনুভূতির দিকে ফিরে আসা। সফাঃ পবিত্রতা, খুলুসিয়াত। দিলকে গায়রুল্লাহর কল্পনা থেকে পবিত্র করা। সিফতে হাকীকিয়া, সিফতে সলবিয়া, সিফতে মারইয়াঃ ওয়াজিবুল ওজুদ আল্লাহ্তায়ালার সিফত (গুণাবলী) চার প্রকার― ১. সিফতে সলবী ২. সিফতে
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।