খায়রে মহযঃ নিছক কল্যাণ। দার্শনিকগণ ওজুদ (সৃষ্টিজগত)কে খায়রে মহয মনে করে। আর সুফিয়ানে কেরাম ওজুদকে যাতে মোতলাক এবং জমউল জমা আহাদিয়াতে মোতলাকার মাকাম মনে করেন। 'দাল' দায়েরায়ে সিফতে কোবরা, দায়েরায়ে যেলাল. বেলায়েতে সোগরা, দায়েরায়ে জেলাল, আসমা ও সিফত, দায়েরায়ে বেলায়েত, দায়েরায়ে বেলায়েতে উলিয়া― এ সমস্ত দায়েরার বিস্তারিত আলোচনা দ্বারা সুফিয়ানে কেরামের কিতাবাদে ভরপুর। দায়েমী হুজুরঃ হুজুরীতে সর্বদাই অবস্থান করা। 'জাল' জিকিরঃ আল্লাহ্র স্মরণ। আল্লাহ্র স্মরণে সমস্ত গায়রুল্লাহকে মন থেকে বিস্মৃত করে হুজুরে কলবের সাথে আল্লাহ্তায়ালার নৈকট্য ও সঙ্গতার আত্মিক দর্শন লাভ করার চেষ্টায় রত থাকার নাম জিকির। সুফিয়ানে কেরাম জিকিরের বহু প্রকার বর্ণনা করেছেন। যেমন― জিকরে খফী, জিকরে জলী, জিকরে রাবেতা, জিকরে কলবী, জিকরে লেসানী ইত্যাদি। 'র' রবতে জিলিস্নয়াতঃ সুফিয়ানে কেরাম এযাফী মওজুদাত বা সম্বন্ধিত জগতকে প্রতিবিম্ব সাব্যস্ত করেছেন। এই সম্বন্ধিত জগত মূলতঃ সম্ভাব্য জগত। প্রকৃতপক্ষে এ হচ্ছে মাদুম― এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু ওজুদে হাকীকির নূর ও ফয়েজের মাধ্যমে এই অস্তিত্বহীন প্রতিবিম্বটিই প্রতিবিম্বজাত ওজুদে (অস্তিত্বে) পরিণত হয়েছে। রেজাঃ কোনো অবস্থাতেই আল্লাহ্র মহব্বতের মধ্যে ফাটল না ধরা। আনন্দ, দুশ্চিন্তা ও কষ্ট― সর্বাবস্থায় আল্লাহ্র প্রতি সন্তুষ্ট থেকে কৃতজ্ঞ থাকা। রুইয়াতঃ কোনো জিনিস চোখ দ্বারা দর্শন করা। দিব্যদৃষ্টি দ্বারা অনুভব করা নয়। আল্লাহর দর্শন, আল্লাহর মিলন। রুইয়াতে এলাহীঃ তাজাল্লীয়ে সুরী। আকৃতিগত বিকাশ। 'যা' যাওয়ালে আইনঃ আইন এর অর্থ আইনে ছাবেত অর্থাৎ আল্লাহ্তায়ালার এলেমের মধ্যে যা সাব্যস্ত। আলমের ওই দর্পন, যা হক তায়ালার এলেমে বিদ্যমান ছিলো এবং এখনও আছে। একে ওয়াহেদিয়াতের মাকামও বলা হয়।
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।