মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

হুসনে মহযঃ পরিপূর্ণভাবে যাতে আহাদিয়াতের কামালত অর্জন করা। এমন হুসন অর্জন করা, যা কখনও দূরীভূত হয় না। যাতে আহাদিয়াতের খাটি কামালত অর্জন করা। হুসুলে জমইয়াতঃ জমইয়াত বা অন্তরের খাতিরজমা হাল অর্জন করা। হুজুরঃ সৃষ্টি থেকে গাফেল হয়ে হক তায়ালার দরবারে কলবের হাজির থাকাকে হুজুর বলা হয়। মাকামে ওয়াহদাতে কলবের উপস্থিত থাকা। লামা কিতাবের লেখক বলেছেন, হুজুর বলতে বুঝানো হয়েছে কলবের উপস্থিতিকে। হকঃ সুফিয়ানে কেরামের নিকট হক বলতে আল্লাহ্‌তায়ালাকে বুঝানো হয়। হক্কে বসীত (অবিভাজ্য হক)। পরিভাষাগতভাবে আল্লাহতায়ালার ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। হক্কে নফসঃ ফরজ বিধানসমূহ আদায় করার জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন অনুপাতে খাদ্য গ্রহণ করা। হাকায়েকঃ ওই এলেম, যদ্‌দ্বারা হক তায়ালার মারেফত হাসিল হয়। হাকীকতের বিভিন্ন প্রকার আছে। তন্মধ্যে এই কিতাবে হাকায়েকে সাবআ (সাতটি হাকীকত) এর উলেস্নখ করা হয়েছে। হাকায়েকে মুমকিনাতঃ মুমকিনুল ওজুদ অর্থাৎ সৃষ্টিজগতের হাকীকত কাছরত বা একাধিক হওয়াকে হাকায়েকে মুমকিনাত বলা হয়। হাকীকাতুল হাকায়েকঃ হাকীকাতুল হাকায়েক বলতে যাতে আহাদিয়াত অর্থাৎ একক সত্তা আল্লাহ্‌তায়ালাকে বুঝানো হয়ে থাকে। বলা হয়ে থাকে 'হাকীকাতু কুলিস্ন শাই হুয়াল হক' অর্থাৎ সকল বস্তুর হাকীকত হচ্ছে হক তায়ালা। হাকীকতে মোহাম্মদীঃ হাকীকতে ইনসানী বা মানব জাতির হাকীকতের মূল হচ্ছে হাকীকতে মোহাম্মদী। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. ৩/১২৪ মকতুবে এ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেছেন। হাকীকতে হালঃ তালেবের বিভিন্ন অবস্থা ও আত্মিক প্রাপ্তিতে কোনো কোনো সময় হালের প্রাবল্য আসে। বিশেষ করে নামাজের সময় যে হাল অস্থায়ীভাবে উদয় হয়, তা থেকে চেতনা লাভ করাকে হাকীকতে হাল বলা হয়।

'খ' খিল্লতঃ খিল্লত অর্থ দুস্তি, বন্ধুত্ব। আল্লাহ্‌তায়ালার বান্দার বন্ধু হওয়াকে খিল্লত বলা হয়। খিল্লত শব্দ দ্বারা বিশেষ করে হজরত ইব্রাহীম খলীলুল্লাহর দিকে ইশারা করা হয়ে থাকে।

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।