১১। মৌলভী মোহাম্মদ আজম হাজী সাহেবের অন্যতম খলীফা ছিলেন। হজরত মাযহারের খলীফাগণের মধ্য থেকে কোনো একজন তাঁর সাথে সম্পৃক্ত ছিলেন। হজরত হাজী মোহাম্মদ আজমের ইনতেকাল হয়েছিলো ১১৪৬ হিজরীতে। ১২। হজরত মোহাম্মদ সিদ্দীক হজরত খাজা মোহাম্মদ মাসুমের ৬ষ্ঠ সন্তান ছিলেন। তিনি শাহজাহানাবাদে বসবাস করতেন। ১১৩১ হিজরীতে তাঁর ইনতেকাল হয়। ১৩। আমীরুল উমরা গাজীউদ্দীন খান বাহাদুর ফিরোজ জঙ্গ প্রথম নওয়াব আসিফজাহ্ মোহাম্মদ শাহ্ বাদশাহ্র নিকট প্রতিপালিত হয়েছিলেন। তিনি উচ্চ যোগ্যতার অধিকারী ছিলেন। খান ফিরোজ জঙ্গ হজরত সাদুলাহর নিকট বায়াত ছিলেন। ফয়েজ লাভের জন্য তিনি প্রতিদিন তাঁর হালকায় হাজির হতেন। হাফেজ সাদুলাহর ওফাতের পর তিনি হজরত শায়েখ মোহাম্মদ আবেদ সুনামীর খেদমতে হাজির হওয়ার বাসনা করেছিলেন। ফিরোজ জঙ্গ হজরত মাযহারের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাঁর পুত্র এমাদুল মুলক গাজীউদ্দীন খান ভারতের ইতিহাসে একজন উলেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। ১৪। শায়েখ হাসান ইবনে আবুল হাসান হুসাইনী দেহলভী (ওফাত ১১০৩ হিজরী) দিলীর একজন বিখ্যাত মাশায়েখ ছিলেন। তিনি মালামাতিয়া তরিকার সঙ্গে সম্পর্ক রাখতেন। বিস্তারিত জানার জন্য পাঠ করুন 'মুন্তাখাবুল লুবব' দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৫৫২। ১৫। হজরত হাফেজ সাদুলাহকে দাফন করা হয়েছে শাহজাহানাবাদ আজমিরী গেইটের বাইরে মাদ্রাসায়ে গাজীউদ্দীন খানের উত্তর পশ্চিম পাশে। বিস্তারিত জানতে হলে দেখুন 'মাজারাতে আউলিয়া' দিলী, ১২২ পৃষ্ঠা। ১৬। হজরত শায়েখ সুনামীর জন্মস্থান সুনাম এলাকায়, যা সেরহিন্দ শরীফের নিকটে। শায়েখ সুনামী সম্বন্ধে জানতে হলে পাঠ করুন (১) রেসালা দর হালাতে শায়েখ মোহাম্মদ সুনামী, (২) নাঈমুলাহ বাহরায়েচী কৃত মামুলাতে মাযহারিয়া এবং বাশারাতে মাযহারিয়া, (৩) 'জাওয়াহেরে উলুব্বিয়া' পৃষ্ঠা ১০৮। (৪) গোলাম সরওয়ার লাহোরী কৃত 'হাদীকাতুল আউলিয়া' পৃষ্ঠা ১৩০, (৫) গোলাম আলী দেহলভী, 'মলফুজাত শরীফ'। ১৭। খাজা মুসা খান শায়েখ আহমদ ইবনে জালালুদ্দীন মখদুম আজম খাজেগীর (ওফাত ৯৪৯ হিজরী) আওলাদ ছিলেন। মখদুম আজম খাজা ওবায়দুলাহ আহরারের খলীফা ছিলেন। ১৮। ওবায়দ সমরখন্দ থেকে কিছু দূরে অবস্থিত একটি অঞ্চলের নাম। ১৯। মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী লিখেছেন, খাজা মুসা তাঁর দাদা মখদুম আজমের ওবায়দ অঞ্চলে অবস্থিত মাজারের সাজ্জাদানশীন ছিলেন। হাজার হাজার লোক তাঁর থেকে ফয়েজ লাভ করেছেন। হজরত মাযহারের কোনো কোনো খলীফা পূর্বে তাঁর সাথে সম্পৃক্ত ছিলেন। ২০। হজরত শাহ আব্দুল হাকীম তাঁর মোর্শেদের ওফাতের পর হজরত মাযহারের কাছ থেকে ফায়দা ও তাওয়াজ্জোহ্ গ্রহণ করেন। ২১। সুনানে তিরমিযী, বাবে যোহদ।
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।