এখানে বান্দার কথা, কাজ ও এরাদা রহিত হয়ে যায় এবং বান্দা সব কিছুর মধ্যেই আল্লাহ্র কুদরত দেখতে পায়। তানায্যুলাতঃ অবতরণসমূহ অর্থাৎ ওজুদ। অতি গোপন স্তর থেকে μমানুসারে সৃষ্টি জগতের মধ্যে নেমে বাগানরূপে সে সুশোভিত হয়েছে। একে তানায্যুলাত নাম দেয়া হয়েছে। সমস্ত তানায্যুলাতই দৃশ্যে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন প্রকারের তানাযযুল আছে। যেমন, তানায্যুলে ওজুবী, তানায্যুলে রূহী, তানায্যুলে মিছালী এবং তানায্যুলে জাসাদী। তানযিয়াহঃ আল্লাহ্তায়ালার গুণাবলী যাবতীয় ত্রুটি-বিচ্যুতি এবং মুমকিনাত থেকে পবিত্র হওয়াকে তানযিয়াহ বলে। তাআদ্দুদ ও তাকাছছুরঃ অনেক সংখ্যা বা অধিক হওয়া। মূলতঃ অধিক সংখ্যা হয় আল্লাহ্তায়ালার শান অধিক হওয়ার কারণে। তাআইয়্যুনঃ অর্থাৎ আল্লাহ্তায়ালার স্বীয় যাতকে পাওয়া। তাআইয়্যুনে আমরঃ ওই জগত, যা আবিষ্কারকের নির্দেশে একবারে বস্তুর পরিধি ও সময়সীমা ব্যতীত বিদ্যমানতা লাভ করেছে। একে আমরও বলা হয়। তামাক্কুন ও ছুবাতঃ স্থিতিশীলতা অর্থাৎ ওই মাকাম, যেখানে সালেক হালের কাছে পরাজিত হয় না। তাওয়াজ্জোহঃ আল্লাহ্ ছাড়া যা কিছু আছে, সে সব কিছু থেকে মুখ ফিরিয়ে কেবল তাঁর দিকে মনোনিবেশ করা। 'জীম' জমইয়তে কলবীঃ হিম্মতকে একত্রিত করে স্বীয় মনোযোগ আল্লাহ্তায়ালার দিকে নিবদ্ধ করা এবং গায়রুল্লাহ থেকে মনকে বিশুদ্ধ করে নেয়া। জেহেলঃ মূর্খতা- মুর্দা দিলকে সুফিয়ানে কেরাম জেহেল বা মূর্খতা বলে থাকেন। চাই কেউ বছর বছর এলেম হাসিল করে, তবু তার মধ্যে মূূর্খতা থাকে। 'হা' হাবছে নাফাসঃ জিকির করার সময় দম বন্ধ রাখা। হাবলুল মতীনঃ আল্লাহ্তায়ালার আহকামের অনুসরণ করা। কোরআন হাদিসের অনুসরণ করা। কোরআন ও হাদিসকেই মূলতঃ হাবলুল মতীন বলা হয়। হুসনঃ যাতে আহাদিয়াতের কামালতকে হুসন বলা হয়।
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।