মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

বা'দাল জমাঃ নফসের প্রকৃত ফানা হাসিল হওয়ার পর দাওয়াত ও এরশাদের দায়িত্ব মিলে। এই মাকামকে বা'দাল জমা বলা হয়। বেখতরিগীঃ খাতরা এক প্রকারের কল্পনা যা অন্তরের মধ্যে উদয় হয়। বেখতরিগী এমন মাকাম যেখানে উপস্থিত হওয়ার পর তালেবের নফসে মুতমাইন্না হাসিল হয়ে যায় এবং তালেব শয়তানী কুমন্ত্রণা থেকে সুরক্ষিত হয়ে যায়। বেখোদীঃ আত্মহারা হওয়া, এটি ফানার একটি বিরতি স্থল। হালতে সোকরকেও বেখোদী বলা হয়। বেরঙ্গীঃ বর্ণবিহীনতা। তওহীদে ওজুদীর বহিঃপ্রকাশ। বায়াত মাআ আকসামঃ স্বীয় জান-মাল মালেকে হাকিকীর হাওলা করে দেওয়া এবং আল্লাহ্‌তায়ালার আহকাম পালন করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হওয়া।

'তা' তাজাল্লীঃ আল্লাহ্‌তায়ালার সত্তা, নাম, গুণাবলী ও কার্যাবলীর বিকীরণ কারও উপর পতিত হওয়াকে তাজাল্লী বলে। তাজাল্লীর অনেক প্রকার আছে। তাজাল্লীয়ে আফআলঃ আল্লাহ্‌তায়ালা তাঁর কর্মগুণ ও প্রতিপালন গুণাবলীর জ্যোতিসম্পাতের মাধ্যমে সালেকের মধ্যে প্রকাশিত হন। এটাকেই তাজাল্লীয়ে আফআল বলে। তাজাল্লীয়ে আফয়ালীর সময় বান্দা কোনো কাজের নেসবত তার নিজের দিকে করতে পারে না। তাজাল্লীয়ে যাতঃ যখন আল্লাহ্‌তায়ালার যাতের তাজাল্লী (সত্তাগত বিকাশ) ঘটে কোনো সালকের উপর, তখন সালেক পূর্ণতঃ ফানা হয়ে যায় এবং এলেম ও অনুভূতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তাজাল্লী যাতীর মধ্যে বান্দার এহেন ফানা হাসিল হওয়ার পর সে কেবলই হক তায়ালার মধ্যে অবশিষ্ট থাকে। এটাকেই বাকা বিল্লাহ বলা হয়। তাজাল্লীয়ে যাতে বাহাতঃ বাহাত মানে খালেস। তাজাল্লীয়ে যাত এর সংজ্ঞার আলোকে একে বলা হয় বিশুদ্ধ ফানা। তাজাল্লীয়ে সিফতীঃ এখানে সালেক আল্লাহ্‌তায়ালাকে মূল গুণাবলীর মধ্যে বিকশিত দেখতে পায়। তাজাল্লীয়ে সুরীঃ আল্লাহ্‌তায়ালার দীদার। তাজাল্লীয়ে ফে'লীঃ এখানে সালেক আল্লাহ্‌তায়ালাকে তাঁর সিফতে ফেলী (কার্য গুণাবলী)সমূহের মধ্য থেকে কোনো একটি গুণের মাধ্যমে বিকশিত দেখতে পায়।

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।