মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

এমকানঃ সম্ভাব্যতা, অর্থাৎ বিশেষিত জনের জন্য কোনো বিশেষজনের নেসবতের অপরত্ব জরুরী হওয়া। আনাঃ 'আমি' এ দ্বারা ইশারা করা হয়েছে মর্তবায়ে ওয়াহদাত (এককত্বের স্তর) এবং হাকীকতে মোহাম্মদীর দিকে― যা পৃথককারী প্রাচীর, আবার সমন্বয়কারীও। তাকে এলমে মোজমাল, তাআইয়্যুনে আউয়াল (প্রথম নির্ধারণ)ও বলে। আনাশ্‌ শামসঃ সুফীর নজর যদি নিজের দিকে এবং নিজের ধারকৃত নূরসমূহের প্রতি পতিত হয় তখন নিজেকে আনাশ্‌ শামস (আমি সূর্য) বলে দাবী করে। আনওয়ারে জমইয়তঃ হিম্মতকে একত্রিত করা এবং নিজের তাওয়াজ্জোহ হক তায়ালার দিকে করার কারণে যে নূর হাসিল হয়, তাকে আনওয়ারে জমইয়ত বলে। আউয়ালুল আউয়ায়েলঃ লাহুত জগতকে আউয়ালুল আউয়ায়েল বলা হয়। আওলিয়ায়ে আজলতঃ এমন ওলি, যিনি গায়রুল্লাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন। অর্থাৎ আত্মগোপনকারী ওলি। আউলিয়ায়ে ইশরতঃ জাহেরী ওলি, যিনি অনুভূতির অবস্থায় থেকে হক তায়ালার লজ্জত হাসিল করেন। আওতাদঃ ওলিআল্লাহ্‌ বারো প্রকারের হয়ে থাকেন। তন্মধ্যে এক প্রকারের নাম আওতাদ। সারা বিশ্বে আওতাদ চার জন থাকেন। বাযেগাশত্‌ঃ তালেব জিকির করার সময় দিল দ্বারা এই দোয়া করে 'ইয়া ইলাহী মকসুদ মেরা তুহি আওর রেজা তেরী' (হে প্রভু! তুমি আমার কাম্য এবং তোমার সন্তুষ্টি) একে বাযেগাশত্‌ বলা হয়। নকশবন্দিয়া মাশায়েখগণের শর্তসমূহের মধ্যে এটি ষষ্ঠ শর্ত। বাতেনে ওজুদঃ প্রত্যেক বস্তুর ওজুদ আল্লাহ্‌তায়ালার এলেমের মধ্যে সাব্যস্ত আছে। এ স্তরকে সুফিয়ানে কেরামের পরিভাষায় বাতেনে ওজুদ বলা হয়। বসত্‌ঃ কলবে কিছু ওয়ারেদ (মারেফত বা ফয়েজ) পতিত হওয়ার পর তা বন্ধ হয়ে যাওয়াকে কবজ বলা হয়। আর তা খুলে যাওয়াকে বলা হয় বসত্‌। বসীতে হাকীকীঃ আল্লাহ্‌তায়ালার ওজুদ।

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।