মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

আসমা ও সিফতঃ ইসিম ওই শব্দকে বলা হয়, যদ্‌দ্বারা আল্লাহ্‌র গুণাবলীর দিকে ইশারা করা হয়। অর্থাৎ তাঁর নাম। ইসিম এর বহুবচন আসমা। সিফত ওই শব্দকে বলা হয়, যদ্‌দ্বারা আলাহ্‌র গুণাবলীর দিকে ইশারা করা হয়। এসমায়ে নফসঃ মৌখিক জিকিরের সাথে কলবী জিকির। এটা মৌখিক জিকিরের প্রথম প্রকার। একে খফী জিকিরও বলা হয়। ইসমুল বাতেনঃ আল্লাহ্‌র ইসমে যাত থেকে যে সকল ইসিম গোপন আছে সেগুলোকে ইসমুল বাতেন বলা হয়। ইসমে সগীরঃ মানুষের আলমে খালক ও আলমে আমরের সমন্বয়ে ইসিমের যোগ্য হওয়াকে ইসমে সগীর বলা হয়। ইসমুজ জাহেরঃ হক তায়ালা প্রকাশিত হওয়াকে ইসমুজ জাহের বলা হয়। এশরাফে খাওয়াতেরঃ দিলসমূহের ভেদ জানা। একে কাশফে কুলুবও বলা হয়। এস্তেফাঃ এক মাকাম থেকে একবারে অন্য মাকামে সফলকাম হওয়া বা মনোনীত করাকে এস্তেফা বলা হয়। এসমেহলালঃ ফানা হওয়া, লয়প্রাপ্ত হওয়া। এ'দামঃ আইনে ছাবেতার ওই এলেম যা হক তায়ালার নিকটে বিদ্যমান, কিন্তু বহির্জগতে অবিদ্যমান। এ'দামে এযাফিয়াঃ যার উপর আছার ও আহকাম সাব্যস্ত হয়। ওজুদের ফয়েজ লাভের পর যা ওজুদের জন্য কল্যাণকর হয়। আ'ইয়ানে ছাবেতা ফিল এলেমঃ সম্ভাব্য বস্তুর হাকীকত, যা আল্লাহ্‌তায়ালার এলেমের মধ্যে আছে। আ'ইয়ানে খারেজিয়াঃ যেহেনের মধ্যে যা মওজুদ তার মোকাবেলায় তা বহির্জগতে বিদ্যমান থাকা। আ'ইয়ানে ছাবেতার এলেমগত আকৃতি। এফাযা কামালাতঃ অনুসরণের একটি স্তর, যা শুধু মহব্বতের সাথে সম্পৃক্ত। এফাকাঃ চৈতন্যময় অবস্থা। এলকাঃ আল্লাহ্‌পাকের তরফ থেকে যে এলেম আসে, তাকে এলকা বলা হয়। আমরে এনতেযায়ীঃ ওজুদ অর্থাৎ জগত এবং কোনো কিছু হাসিল হওয়াকে আমরে এনতেযায়ী বলা হয়।

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।