এত্তেসালে বে-কাইফঃ (প্রকার ও ধরনবিহীন মিলন) প্রেমাষ্পদ ও প্রেমিকের মিলন এবং প্রেমিকের ফানা (লয় প্রাপ্তি) এর পর প্রেমাষ্পদের দর্শন। এখানে এত্তেসালে বে-কাইফ বলতে এত্তেসালে শুহুদী (দিব্যমিলন)কে বুঝানো হয়েছে। এছবাতে গয়রিয়তঃ হক তায়ালাকে নফী (রহিত) করে অপরত্বকে সাব্যস্ত করা। আছরঃ আসমা ও সিফতের (নাম ও গুণাবলীর) সৌন্দর্য ও পূর্ণতার প্রকাশস্থল। আহদিয়াতে সেরফাঃ এটি লা তাআইয়্যুন (সীমাহীনতা) এর স্তর। এখানে সিফতসমূহও দূর হয়ে যায়। কেবলই যাত পাকের খাঁটি ওজুদ বিদ্যমান থাকে। এখানে লা নেহায়া (অসীম) এর শুরু এবং লা বেদায়া (প্রারম্ভহীনতা) এর শেষ। এহসানঃ ওই মাকাম, যেখানে আল্লাহ্তায়ালার আসমা ও সিফত (নাম ও গুণাবলী) এর নমুনা দেখা যায়। আহওয়াল তাজাঃ সতেজ হাল। হালের বহুবচন আহওয়াল। অর্থাৎ আল্লাহ্তায়ালার পক্ষ থেকে ফয়েজের উপহার, যা নফসের পবিত্রতা ও কলবের পরিচ্ছন্নতার মাধ্যমে বান্দার নেক আমলের প্রতিদান অথবা নিছক আল্লাহ্তায়ালার অনুগ্রহ লাভ করা। আযওয়াকঃ যওক এর বহুবচন আযওয়াক। এর অর্থ আত্মিক আস্বাদন। প্রিয়জনের বাণী শোনার পর তালেবের মধ্যে যে হাল পয়দা হয় তাকে যওক বলে। হক তায়ালার (আত্মিক) দর্শন লাভের প্রথম নমুনা হচ্ছে যওক। সুফিয়ানে কেরাম প্রথম স্তরের শুহুদ (আত্মিক দর্শন) এর নাম দিয়েছেন যওক।। আরবাবে কাশফঃ কাশফধারী ব্যক্তি, যে হক তায়ালার মোশাহাদা (আত্মিক দর্শন) এবং তাঁর তাজাল্লী (আত্মিক বিকাশ) বারংবার প্রাপ্ত হয় না। আরবাবে জেহেল― তালেবদের ওই প্রকার, যে তলবের ক্ষেত্রে মুর্দা দিল এবং হাকীকত লাভ করা থেকে বিমুক্ত। এস্তেগরাকঃ নিমজ্জন অর্থাৎ হক তায়ালার জিকিরের মধ্যে ফানা হাসিল করা বা নিমজ্জিত হয়ে যাওয়া। এস্তেহলাকঃ সব সময় জামালে এলাহীর দর্শনের মধ্যে ডুবে থাকা। স্বীয় সত্তাকে হক তায়ালার সত্তার মধ্যে ধ্বংসশীল পাওয়া। আসরারে তওহীদঃ একত্ববাদের এলেম তার প্রকার সহকারে জানা।
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।