এলমে তাসাউফ এবং নক্শবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকার মূল্যবান সূক্ষ্ণ বিষয়সমূহে পূর্ণ। এর সাতটি লিখিত পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেছে। তরজমা ১৯৭৮ খ্রিস্টাব্দে লাহোর থেকে প্রকাশ করে মাকতাবা নববিয়া। ১৬. কামালাতে মাযহারিয়া। এই কিতাবটি হজরত শাহ্্ গোলাম আলী র. তাঁর শায়েখ হজরত মির্জা মাযহার র. এর চিন্তা-চেতনা ও তাঁর জীবনের বিভিন্ন অবস্থা নিজের জীবনের শেষ প্রান্তে এসে ১২৩৭ হিজরীতে রচনা করেছিলেন। কিতাবটির একটি লিখিত পাণ্ডুলিপি আছে। পাণ্ডুলিপিটি খানকা মাযহারিয়া মোজাদ্দেদিয়ার সাবেক সাজ্জাদানশীন ও মোতাওয়াল্লী হজরত শাহ্ আবুল হাসান জায়েদ ফারুকী র. এর ব্যক্তিগত কুতুবখানায় রক্ষিত আছে। লেখক শাহ্্ গোলাম আলী এই কিতাবের কোনো নামকরণ করেননি। হজরত জায়েদ কিতাবটি অধ্যয়ন করার পর নাম নির্ধারণ করেন। কিতাবটি মূলতঃ মাক্বামাতে মাযহারীর সার সংক্ষেপ। ১৭. মাক্বামাতে মাযহারী। হজরত মির্জা সাহেবের বিস্তারিত জীবনচরিত। এর মধ্যে হজরত মির্জা মাযহার র. এর জন্মদিন থেকে শাহ্াদত দিবস পর্যন্ত তাঁর জীবনের বিভিন্ন অবস্থা ও মর্যাদাসমূহ, তাঁর কতিপয় মকতুব ও মলফুযাত (বাণীসমূহ) সন্নিবেশিত করা হয়েছে। এই গ্রন্থটি লেখা হয়েছে হজরত মির্জা সাহেবের শাহ্াদতের প্রায় ষোল বছর পর। এটি রচনা করতে মৌলভী নাঈমুল্লাহ বাহরায়েচী র. এর দুটি কিতাব 'বাশারাতে মাযহারিয়া' এবং 'মামুলাতে মাযহারিয়া' থেকে যথেষ্ট সহযোগিতা নেয়া হয়েছে।
নকশ্বন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকায় ব্যবহৃত পরিভাষাসমূহ।
'আলিফ'
আদমিউল মাশরাবঃ তাজালিস্নয়ে ফেলী অর্থাৎ আল্লাহ্তায়ালার কার্যাবলীর বিকাশ এবং কলবের ফানার আমল। এই লতিফার বেলায়েত হজরত আদম আ. এর পদতলে। এই বেলায়েতপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় আদমিউল মাশরাব। অর্থাৎ আদম আ. এর সঙ্গে এক পাত্রে পানকারী। ইব্রাহিমি উল মাশরাবঃ এখানে সালেক নিজকে স্বীয় গুণাবলী থেকে শূন্য পায়, গুণাবলী সবই আলাহ্তায়ালার দিকে সম্বন্ধকৃত বলে দেখতে পায়। এই অবস্থাকে তাজালিস্নয়ে সিফত (আল্লাহ্তায়ালার গুণের বিকাশ) বলা হয়। এই লতিফার বেলায়েত হজরত ইব্রাহীম আ. এর পদতলে। এই বেলায়েত প্রাপ্তদেরকে ইব্রাহীমিউল মাশরাব বলা হয়।