৯. রেসালা দর রদ্দে এতেরাযাতে শায়েখ আবদুল হক বর হজরত মোজাদ্দেদ। হজরত শাহ্ গোলাম আলী এই পুস্তিকায় হজরত শায়েখ আবদুল হক মোহাদ্দেছে দেহলভী র. এর কিছু প্রশ্নের জবাব প্রদান করেছেন। এই পুস্তিকাটিও রেসালা সাবয়ে সাইয়ারার মধ্যে শামিল। ১০. রেসালা দিগার রদ্দে মুখালেফীনে হজরত মোজাদ্দেদ। এই পুস্তিকাটি তিনি রচনা করেন হজরত মোজাদ্দেদ র. এর উপর আরোপিত প্রশ্নসমূহের উত্তর প্রদানার্থে। এটিও সাবয়ে সাইয়ারার অন্তভুর্ক্ত। ১১. রেসালায়ে মাশগুলিয়া। এই পুস্তিকাটি হজরত খাজা দোস্ত মোহাম্মদ কান্দাহারীর কুতুবখানার তালিকায় আছে। তিনি এ সম্পর্কে বলেছেন, এটি শাহ্্ গোলাম আলী রচিত। এর পাণ্ডুলিপিটি ছিলো অমুদ্রিত অবস্থায়। ১২. সুলুকে রাকিয়া নক্শবন্দিয়া। এটি শায়েখুল ইসলাম আরেফে হিকমত কুতুবখানা, মদীনা মুনাওয়ারায় রক্ষিত আছে। এটি হজরত শাহ্ গোলাম আলী কর্তৃক রচিত বলে দাবী করা হয়। এ সম্পর্কে অধিক কিছু জানা যায়নি। ১৩. মাকাতিবে শরীফা। এতে রয়েছে শাহ্্ গোলাম আলীর ১২৫টি মকতুব, যা একত্রিত ও সংকলিত করেছেন তাঁরই সুযোগ্য খলীফা শাহ্্ রউফ আহমদ রাফাত মোজাদ্দেদী। এটি সংকলন করা হয়েছিলো ১২৩১ হিজরীতে। এটি প্রথমবার ছাপা হয়েছিলো আজিজী ছাপাখানা মাদ্রাজ থেকে ১৩৩৪ হিজরীত। তারপর ১৩৭১ হিজরীতে হাকীম আবদুল মজীদ সাইফী লাহোর থেকে প্রকাশ করেন। অতঃপর ১৯৭৬ খ্রিস্টাব্দে জনাব হোসাইন হেলমী তুর্কিস্তান থেকে প্রকাশ করেন। ১৪. দুররুল মাআরেফ। তাঁর খলীফা হজরত শাহ্্ রউফ আহমদ রাফাত মোজাদ্দেদী শাহ্্ আবু সাঈদ মোজাদ্দেদীর নির্দেশে তাঁর মলফুযাত (বাণীসমূহ) একত্রিত করেছিলেন। এটি জাহেরী ও বাতেনী এসলাহের মাধ্যম। অধিকাংশ তারিখ অনুসারে সাজানো হয়েছিলো। আবার কিছু কিছু মলফুযাত তারিখ ছাড়া এক সাথে উলেস্নখ করা হয়েছে। এর সংকলন প্রকাশ করা হয়েছিলো নাদেরী প্রেস, বেরেলী থেকে ১৩০৪ হিজরীতে। মাহবুবুল মাতাবে প্রেস, দিল্লী থেকে প্রকাশ করা হয় ১৯২৭ খ্রিস্টাব্দে, মুলতান থেকে ১৯৬০ খ্রিস্টাব্দে এবং ইস্তাম্বুল, তুর্কিস্তান থেকে ১৯৭৪ খ্রিস্টাব্দে। পুস্তিকার উর্দু তরজমা প্রকাশ করে এনায়েতিয়া ফাউণ্ডেশন, পাকিস্তান, ১৯৯২ খ্রিস্টাব্দে। ১৫. মলফুযাত শরীফা। শাহ্্ গোলাম আলী র. এর মকতুবসমূহের অপর একটি সংকলন। সংকলিত করেছেন তাঁর সুযোগ্য খলীফা হজরত মাওলানা গোলাম মহিউদ্দীন কাসুরী র.। প্রকাশ কাল আনুমানিক ১২৩০ হিজরী। পুস্তিকাটি
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।