শাহ্ গোলাম আলী র. এর জ্ঞানগত সম্পদসমূহ শাহ্ গোলাম আলী র. এর রচনাবলী, পুস্তিকাসমূহ, তাঁর মলফুযাত (বাণীসমূহ) এবং মকতুবাত (পত্রাবলী) সম্পর্কে যা কিছু জানা গিয়েছে, তার সংক্ষিপ্ত আলোচনা এখানে উপস্থাপন করা হচ্ছে― ১. ইজাহুত্ তরিকত। নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকার উসুল, জিকির আযকার এবং পরিভাষা সম্পর্কে তিনি এই কিতাবটি রচনা করেছিলেন ১২১২ হিজরীতে। এটি কয়েকবার ছাপা হয়েছে। এর বহু হস্তলিখিত পাণ্ডুলিপি বিভিন্ন কুতুবখানায় পাওয়া যায়। ২. আহওয়ালে বুজুর্গান। এই পুস্তিকাটিতে বিভিন্ন সিলসিলার বিখ্যাত কতিপয় মাশায়েখে কেরামের সংক্ষিপ্ত জীবনচরিত তুলে ধরা হয়েছে। পুস্তিকাটির হস্তলিখিত পাণ্ডুলিপি লাহোর কুতুবখানায় রক্ষিত আছে। রচনাকাল সম্ভবতঃ ১২২৫ হিজরীর পরে। ৩. রেসালা দর জিকরে মাক্বামাত ও মাআরেফ ওয়ারেদাতে হজরত মোজাদ্দেদ র.। পুস্তিকাটি হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর বিখ্যাত জীবনীগ্রন্থ হাজিরাতুল কুদস এবং যুবদাতুল মাকামাত থেকে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত কিছু ঘটনাও এখানে তুলে ধরা হয়েছে। এর পৃষ্ঠাসংখ্যা ২৩৭। এর হস্তলিখিত পাণ্ডুলিপি মৌলভী গোলাম নবীর খানকা শরীফ ঝিলাম অঞ্চলে, ডেরা ইসমাঈল খাঁ মুসাজাইয়ের খানকায় এবং হায়দরাবাদে দাক্ষিণাত্যে কুতুবখানা আসফিয়াতে মওজুদ আছে। ৪. রেসালায়ে তরিকে বায়আত ও আজকার। এই পুস্তিকাটি সাবয়ে সাইয়ারার সঙ্গে ছাপা হয়েছিলো। ৫. রেসালাদর তরিকায়ে শাহ্্ নক্শবন্দ। এই পুস্তিকাটি সাবয়ে সাইয়ারা ও তাঁর মকতুবাতের অন্তভূর্ত। ৬. রেসালা সতরে চান্দ আয আহওয়ালে শাহ্্ নকশবন্দ। হজরত বাহাউদ্দীন নকশবন্দ র. এর জীবনচরিত ও তাঁর মর্যাদা সম্পর্কে লিখিত। রেসালা সাবয়ে সাইয়ারা এবং তাঁর মকতুবাতের সাথে সংযুক্ত। ৭. রেসালা আজকার। এটি একটি সংক্ষিপ্ত পুস্তিকা রেসালা সাবয়ে সাইয়ারার সাথে যুক্ত। ৮. রেসালা মোরাকাবাত। পুস্তিকাটি মকতুবাত ও রেসালা সাবয়ে সাইয়ারার অন্তভুর্ক্ত।
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।