৩৬। মৌলভী করমুল্লাহ্র ইনতেকালের সন নিয়ে মতভেদ আছে। হাদায়েকুল হানাফিয়া এবং তাযকেরা উলামায়ে হিন্দ এ লেখা হয়েছে ১২৫৮ হিজরী- যা ভিত্তিহীন। নুযহাতুল খাওয়াতেরে হাদীকাতুল আহমদীয়ার উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে ১২৫২ হিজরী। এটিকে আমরা প্রাধান্য দিয়েছি। তাঁর জন্ম ও প্রতিপালন হয়েছিলো দিল্লীতে। তিনি জাহেরী এলেম হাসিল করেছিলেন শাহ্ আবদুল কাদের ইবনে শাহ্ ওলিউল্লাহ থেকে। তিনি শাহ্ রফিউদ্দীনেরও ছাত্র ছিলেন। ৪৩ বছর বয়সে তিনি হজ্বব্রত পালন করেন। তাঁকে সুরাটে দাফন করা হয়। নুযহাতুল খাওয়াতের ৭/৩৯৪। ৩৭। মাওলানা খালেদ হজরত শাহ্ আবদুল আজীজ থেকে সিহাহ্ সিত্তা কিতাবের এজাযত নিয়েছিলেন (মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রচিত আল বাহজাতুস সানিয়াহ, পৃষ্ঠা 82)| ৩৮। মাওলানা খালেদ কুর্দির কাছ থেকে তিনি হাদিস শাস্ত্রের পঞ্চাশটি কিতাবের সনদ গ্রহণ করেছিলেন। স্বপ্নে রসুলেপাক স. এর নির্দেশ পেয়ে তিনি হজরত শাহ্ গোলাম আলীর খেদমতে দিল্লী হাজির হন (জাওয়াহেরে উলুব্বিয়া পৃষ্ঠা ২৪০)। শাহ্ আবদুল গাফ্ফার ১২৬৪ হিজরীতে মাদ্রাজ চলে যান। জীবনের শেষ প্রান্তে তিনি হারামাইন শরীফাইনে সময় অতিবাহিত করেন। ১২৮৩ হিজরীতে ৯ শাওয়াল তারিখে মক্কা মুকাররমায় ইনতেকাল করেন। ৩৯ হজরত শাহ্ গোলাম আলী র. এর বহু সংখ্যক খলীফা ছিলেন। পরিশিষ্ট রচয়িতা জাওয়াহেরে উলুব্বিয়া কিতাবে প্রাপ্ত খলীফাগণের ফিরিস্তি উলেস্নখ করেছেন। তাছাড়া হজরত মাওলানা আবদুর রহমান শাহ্জাহানপুরী সাইয়্যেদ আহমদ কুর্দি, মোহাম্মদ মুনাওয়ার, মিঞা আসগর, মিঞা কমরুদ্দীন পেশাওয়ারী ও মোহাম্মদ শের খানের নাম বৃদ্ধি করেছেন। কিন্তু তাঁদেরকে ছাড়া আরও বিভিন্ন তথ্য থেকে প্রাপ্ত কতিপয় আসহাবের নাম পাওয়া যায়, যাঁরা হজরত শাহ্ গোলাম আলীর কাছ থেকে ফয়েজ প্রাপ্ত হয়ে আরব ও আজমের বিভিন্ন দেশে তরিকত শিক্ষা দানে নিয়োজিত ছিলেন।
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।