২৭। মৌলভী হাবীবুল্লাহ মুলতানী হজরত শাহ্ আহমদ সাঈদ র. এর খলীফাগণের মধ্যে অন্যতম ছিলেন। আকলী ও নকলী এলেমের সমন্বয়কারী ছিলেন। তিনি হজরত শাহ্ আবু সাঈদ থেকে তরিকার তালীম নিয়েছিলেন। তিনি তাঁর সাথেই এক সঙ্গে হজ্বব্রত পালন করেছিলেন (মানাকেবে আহমদিয়া ও মাক্বামাতে সাঈদিয়া, পৃষ্ঠা ২২০। যিকরুস্ সাঈদাইন ফী সীরাতিল ওয়ালেদাইন, পৃষ্ঠা ৪৩-৪৪)। ২৮। কাযী খলীলুর রহমান রামপুরী, পিতা ইরফান, পিতা ইমরান, পিতা আবদুল হাকীম। তাঁর জন্ম হয়েছিলো রামপুরে। টঁুক নামক স্থানে কিছুকাল অবস্থান করেছিলেন। নবাব আমীর খান এবং ওযীরুদ্দৌলার শাসনামলে টুঁকের কাযী ছিলেন। এ বিষয়ে পাঠ করা যেতে পারে এলেম ও আমল এবং নুযহাতুল খাওয়াতের। ২৯। এখানে পুস্তিকা দ্বারা বুঝানো হয়েছে হজরত শাহ্ গোলাম আলী র. রচিত কিতাব 'কামালাতে মাযহারিয়া' যা ১২৩৭ হিজরীতে লেখা হয়েছিলো। ৩০। হজরত শাহ্ সা'দুল্লাহর জন্মস্থান উচড়ি এলাকার পুগলি (পাঞ্জাব)। তিনি তাজিকিস্তানের লোক ছিলেন। তিনি তাঁর পীরভাই মৌলভী আখুন্দ শের মোহাম্মদের কাছে এলেম শিখেছিলেন। ১২৪৫ হিজরীতে হায়দারাবাদ দাক্ষিণাত্যে পেঁৗছেন। সেখানে দু' বছর অবস্থান করার পর গোলকুণ্ডা চলে যান। বোখারা, কাবুল, কান্দাহার ও পেশোয়ারের বিভিন্ন আলেম ওলামা তাঁর কাছে এসে বায়াত গ্রহণ করেছিলেন। দেড় দু'শ' হকপন্থী লোক সব সময় তাঁর আস্তানায় সমবেত হতো। নবাব আফজলুদ্দৌলা তাঁর ভক্ত ছিলেন। হজরত শাহ্ সা'দুল্লাহর ইনতেকাল হয়েছিলো ২৭ জমাদিউল উলা ১২৭০ হিজরীতে। ৩১। ফেকাহ্শাস্ত্রে তাঁর রচিত কয়েকটি পুস্তিকা আছে। তন্মধ্যে একটি হচ্ছে আরকানে ইসলাম (উদুর্) নেজামী প্রেস কানপুর থেকে প্রকাশিত। তাফসীরে রউফী ছাড়াও তাবারাকাল্লাজী তাফসীরের একটি পুস্তিকা কুতুবখানা রেজা, রামপুরে রক্ষিত আছে। ৩২। অর্থাৎ শাহ্ রউফ আহমদ, পিতা শাহ্ শউর আহমদ, পিতা মোহাম্মদ শরফ, পিতা রেজাউদ্দীন, পিতা যয়নুল আবেদীন, পিতা খাজা মোহাম্মদ ইয়াহইয়া, পিতা হজরত মোজাদ্দেদে আলফেসানি র.। ৩৩। অর্থাৎ শাহ্ আবদুর রহমান, পিতা শাহ্ সাইফুর রহমান, পিতা শায়েখ সাইফুল্লাহ, পিতা শায়েখ কালেমাতুল্লাহ, পিতা খাজা সাইফুদ্দীন, পিতা খাজা মোহাম্মদ মাসুম, পিতা হজরত মোজাদ্দেদে আলফেসানি র.। ৩৪। পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি শহর নাম আখুড়া। তখন স্থানটির নাম ছিলো খায়েরপুর। সিন্ধুতে কাহুড়া নামে খ্যাত ছিলো (আনসাবুল আঞ্জাব, পৃষ্ঠা ৪১)। ৩৫। হজরত শাহ্ আবদুর রহমানের জন্ম হয়েছিলো ১১৯৪ হিজরীতে (আনসাবুল আঞ্জাব, পৃষ্ঠা ১৪। হাদিয়া আহমদিয়া, পৃষ্ঠা ৮৩)। তিনি আকলী ও নকলী এলেম, ফেকাহ্, হাদিস, তাফসীর ও এলমে তাসাউফ― এ সকল এলেমের পণ্ডিত ছিলেন। তিনি পাঞ্জাবের জলন্ধর এলাকার পীর মোর্শেদ ছিলেন। সেখানে তাঁর অনেক মুরিদ ছিলো। (খাযিনাতুল আসফিয়া, পৃষ্ঠা ১/৭০৪)।
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।