মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

২. জাহেরী এলেমেও তিনি সে সময়ের অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর ওফাত হয়েছিলো ১১৪৭ হিজরীতে (খাযীনাতুল আসফিয়া ৬৬৪-৬৬৫)। তাঁকে দাফন করা হয়েছিলো শায়েখ আব্দুল হকের মাজারের পাশে। অভ্যন্তরীণ বেষ্টনীর ভিতরে চারটি কবর আছে। তন্মধ্যে একটি কবর তাঁর (মোহাম্মদ আলমগীর কৃত মাজারাতে আওলিয়া দেহলী পৃষ্ঠা ৯৪)। ৩. কন্যার বংশধর ছিলেন। মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী সুস্পষ্টভাবে বলেছেন, তিনি শায়েখ আব্দুল হকের নাতি ছিলেন (মামুলাত পৃষ্ঠা ১৮)। ৪. হজরত হুজ্জাতুলাহ নকশ্‌বন্দ সানি নকশ্‌বন্দি সিলসিলার বিশেষ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মকতুবসমূহ 'ওসিলাতুল কবুল ইলালহ ওয়ার রসুল' নাম দিয়ে ডঃ গোলাম মোস্তফা খান ১৯৬৩ সালে প্রকাশ করেছেন। তাযকেরাহ উলামায়ে হিন্দ এর লেখক ৪১৮ পৃষ্ঠায়, হাদায়েকুল হানাফিয়া এর লেখক ৪৪০ পৃষ্ঠায় হজরত হাজী মোহাম্মদ আফজলের জীবনবৃত্তান্ত খাযিনাতুল আসফিয়া কিতাব থেকে সংকলিত করে বলেছেন, হাজী মোহাম্মদ আফজল খাজা মোহাম্মদ মাসুম র. এর ফরজন্দ হুজ্জাতুলাহ নকশ্‌বন্দের খলীফা ছিলেন। লেখকগণ 'ফরজন্দ' এবং "হুজ্জাতুলাহ" উপাধিটির প্রতি লক্ষ্য করেননি। কেনোনা খাজা মোহাম্মদ মাসুমের উপাধি ছিলো হুজ্জাতুলাহ। লেখকগণ হাজী মোহাম্মদ আফজলকে খাজা মোহাম্মদ মাসুমের ফরজন্দ লিখেছেন। তথ্যটি ভুল। ৫। হজরত শায়েখ আব্দুল আহাদ (ওফাত ১১২৬ হিজরী) নকশ্‌বন্দিয়া সিলসিলার নামকরা শায়েখ ছিলেন। বিখ্যাত আলেম ছিলেন তিনি। অনেক গ্রন্থ রচনা করেছেন। নামকরা কবিও ছিলেন। তাঁর মকতুবসমূহ 'গোলশানে ওয়াহ্‌দাত' নামে প্রকাশিত হয়েছে। তাছাড়া তাঁর রচিত 'লাতায়েফুল মদীনা' এবং আরও প্রায় চলিশটি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। ৬। শায়েখ সালেম ইবনে আব্দুলাহ, আব্দুলাহ ছিলেন সালেম ইবনে মোহাম্মদ বদরী বসরীর পুত্র। (ওফাত ১১৬০ হিজরী)। তাঁর রচিত একটি গ্রন্থের নাম 'আল এমদাদ ফী উলুবিল আসনাদ'। শাহ্‌ ওলিউলাহ ছিলেন তাঁর পিতা শায়েখ আব্দুলাহ ইবনে সালেমের ছাত্র (আনফাসুল আরেফীন পৃষ্ঠা ১৯৭)। শায়েখ সালেমের পিতা আব্দুলাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে তারিখে মোহাম্মদী গ্রন্থে। ৭। আল কোরআন সুরা আনআম ৬/১০৩। ৮। হারামাইন শরীফাইন থেকে প্রত্যাবর্তন করার পর হাজী মোহাম্মদ আফজল দিলীতে নওয়াব গাজীউদ্দীন খান মাদ্রাসায় শিক্ষক নিযুক্ত হন। (খাযীনাতুল খাওয়াতের ৬/২৮১)। আলামা কাত্তানী হাজী মোহাম্মদ আফজলের হারামাইনে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন (ফেহরেছুল ফাহারেছ ১/৩৩৫)/হাজী মোহাম্মদ আফজলের মাজার দিলীতে হজরত খাজা বাকী বিলাহর মাজার শরীফের পাশে অবস্থিত (মাজারাতে আওলিয়ায়ে দেহলী, পৃষ্ঠা ১০৩)। ৯। হজরত শাহ ওলিউলাহ লিখেছেন, হাজী মোহাম্মদ আফজল মাসাবিহ্‌ বোখারী ইত্যাদি সিহাহ্‌ সেত্তা পুস্তক সমূহের সনদ লাভ করেছেন শায়েখ আব্দুল আহাদ থেকে। তিনি তাঁর পিতা শায়েখ মোহাম্মদ সাঈদ থেকে। তিনি তাঁর দাদা শায়েখুত্‌তরিকত শায়েখ আহমদ সেরহিন্দী থেকে। সনদের শেষ প্রান্ত পর্যন্ত (কওলুল জামীল, উদুর্ তরজমা, প্রকাশক, মাতবায়ে আহমদী, পৃষ্ঠা ১২৬ )। ১০। হজরত হাজী মোহাম্মদ আফজল একটি বিশাল লাইব্রেরী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেই লাইব্রেরী থেকে নিয়মতান্ত্রিকভাবে লোকদেরকে ধর্মীয় পুস্তক প্রদান করতেন। মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী মীর সাইয়্যেদ নাঈমুলাহ সম্পর্কে লিখেছেন, তিনি হজরত হাজী সাহেবের লাইব্রেরীর মোতাওয়ালী ছিলেন।

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।