রামপুরে তিনি ইনতেকাল করেন এবং সেখানেই তাঁকে দাফন করা হয় (জাওয়াহেরে উলুব্বিায়া, পৃষ্ঠা ২৭২-২৭৭)। ২২। শাহ্ নিজামউদ্দীন হজরত শায়েখ আবদুল কাদের জিলানী র. এর আওলাদ ছিলেন। হজরত খাজা বাকীবিল্লাহ র. এর কন্যাজাত আওলাদ ছিলেন। বিখ্যাত মারাঠা অধিপতি সিন্ধিয়া তাঁকে ১৭৯৭ খ্রিস্টাব্দে দিল্লীর গভর্নর নিযুক্ত করেছিলেন। বাদশাহ্ আলমেসানি তাঁকে যথেষ্ট সম্মান করতেন। ইতোপূর্বে একবার সিন্ধিয়া তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে স্বীয় মনোনিত ব্যক্তি হিসাবে দরবারে প্রেরণ করেছিলেন। সিন্ধিয়া ভালো করেই জানতেন যে, শাহ্ নিজামুদ্দীনের ব্যক্তিত্ব দিল্লীতে তার কর্মতৎপরতার বিষয়ে সর্বসাধারণের সমর্থন পাবে। কেনোনা দিল্লীর বাদশাহ্ এ ধরনের পবিত্র ব্যক্তিগণকে খুবই সম্মান করেন। এ জন্য পাঠ করা যেতে পারে- চড়ড়হধ জবংরফবহপু পড়ৎৎবংঢ়ড়হফবহপব, ঠড়ষ-১ (গড়যধফলর ঝরহফযরু ধহফ ঘড়ৎঃয ওহফরধ অভভধরৎং. ১৭৮৫-১৭৯৭) নু ঔ ঘ. ঝধৎশধৎ, ইড়সনধু. তাছাড়া যদুনাথ সরকার তাঁর এক পত্রে শাহ্ নিজামুদ্দীন সম্পর্কে লম্বা ফিরিস্তি বর্ণনা করেছেন। এ জন্য পাঠ করা যেতে পারে ইব্রাহীম বেগ, তাজকেরা গমগীন, ছাপা গোয়ালিয়র ১৩৪৮ হিজরী। আরও পাঠ করা যেতে পারে কাজী আবদুল ওয়াদুদ রচিত গমগীনে দেহলভী, বোরহান- অক্টোবর সংখ্যা ১৯৬০ ইং। ২৩। আমাদের ধারণা অনুসারে হজরত শাহ্ গোলাম আলী র. তাঁর প্রতি অসন্তুষ্টির কারণ এই হতে পারে যে, তিনি তাঁর মাশায়েখে কেরামের রীতির বিপরীত মুসলমানদের দুশমন মারাঠাদেরকে শুধু সাহায্যই করেননি, বরং মারাঠাদের দিল্লী হস্তগত করার জন্য রাস্তা সমান করার কাজে আত্মনিয়োগ করেছিলেন। ২৪. এখানে পুস্তিকা বলতে বুঝানো হয়েছে 'হেদায়াতুত্বলেবীন'। এটি কয়েকবার ছাপা হয়েছিলো। ছাপানো কপি বিভিন্ন কুতুবখানায় পাওয়া যায়। মাওলানা মরহুম নূর আহমদ আমরতসরী নেহায়েত গুরুত্বের সাথে এর মতন সজ্জিত করে উদুর্ তরজমার সাথে ১৩৪৪ হিজরীতে প্রকাশ করেছিলেন। ২৫। প্রশংসাসূচক বাণীর সারমর্ম নিম্নরূপ- আমি ফকীর আবদুল্লাহ ওরফে গোলাম আলী এ পুস্তিকা পাঠ করে তার বিষয় বস্তু দৃষ্টে খুব খুশি হয়েছি। পুস্তিকা রচনাকারীর জন্য দোয়া খায়ের করি। এ পুস্তিকার মধ্যে তিনি যা কিছু সন্নিবেশিত করেছেন, তা সম্পূর্ণ হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর এলেম ও মারেফতের অনুকূলে। এ অধম বান্দার আলোচনা এই পুস্তিকায় জরুরী ছিলো না। তবে হাঁ, নেয়ামতের শুকরিয়া এবং নেয়ামতদাতার শুকরিয়া প্রকাশ করা তো আবশ্যকীয়ই বটে। ২৬। শাহ্ আবদুল মুগনী হজরত শাহ্ আবু সাঈদের তৃতীয় সন্তান ছিলেন। ১২৩৯ হিজরীতে লখনৌতে তাঁর জন্ম হয়। আর তিনি ইনতেকাল করেন ১২৯২ হিজরীতে মদীনা মুনাওয়ারায়। এ বিষয়ে পাঠ করা যেতে পারে 'মানাকেবে আহমদিয়া ও মাকামাতে সাঈদিয়া, পৃষ্ঠা ৬৬।
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।