মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

১১। আল কোরআন, সুরা সেজদা, ৩২/১১। ১২। শায়েখ ইবনে ইয়ামন ফার্সী ভাষার বিখ্যাত কবি ছিলেন। তাঁর দেওয়ান (কাব্যগ্রন্থ) ইরান থেকে ছাপা হয়েছে। ১৩। মেশকাত শরীফ (স্বপ্ন অনুচ্ছেদ) পৃষ্ঠা ৩৯৪, সাদী প্রেস, করাচী। ১৪। ইবনে মাজা, পৃষ্ঠা ১৮৮ (নূর মোহাম্মদ প্রেস, করাচী)তে রেওয়ায়েতটি এরকম- লা যাওয়ালুদ দুনইয়া আহ্‌ওয়ানু আ'লালাহি মিন কাতলি মু'মিনিন বিগইরি হাক্ককিন। মাকামাতে মাযহারীতে আলাল্লাহ এর স্থলে 'ইন্দালাহ' আর মুমিন শব্দের স্থলে 'নাফসি মুমিন' উলেস্নখ করা হয়েছে । 'বিগাইরি জাককিন' শব্দের উলেস্নখ নেই। ১৫। আল কোরআন, সুরা নিসা, ৪/৮৭। ১৬। এহাতাহ অর্থ বেষ্টনী- যার মধ্যে বর্তমানে এ চার বুজুর্গের মাজার অবস্থিত- ১. হজরত মির্জা মাযহার জানে জানান শহীদ ২. হজরত শাহ্‌ গোলাম আলী দেহলভী ৩. হজরত শাহ্‌ আবু সাঈদ মোজাদ্দেদী ৪. হজরত শাহ্‌ আবুল খায়ের মোজাদ্দেদী ১৭। মৌলভী যিয়াউন্নবী, পিতা এনায়েতুন্নবী- তিনি হজরত মোজাদ্দেদে আলফেসানি র. আওলাদের মধ্যে একজন ছিলেন। সেরহিন্দ শরীফে তাঁর জন্ম হয় ১১৬৮ হিজরীতে। ১১৭০ হিজরীর মধ্যবর্তী কোনো এক সময়ে সেরহিন্দ শরীফে তৃতীয়বার শিখ হামলার সময় তিনি তাঁর শায়েখ আরশাদ র. এর সঙ্গে রামপুর চলে গিয়েছিলেন। সেখানে নির্লিপ্ততা এবং খোদাভীতির জীবন যাপন করেন। ১২১৫ হিজরীতে তাঁর ইনতেকাল হয় (এজন্য পাঠ করা যেতে পারে এলেম ও আমল― কৃত আবদুল কাদের, পৃষ্ঠা ৭৯, ৮৪, 86| ১৮। মুফতী শরফুদ্দীন হানাফী রামপুরী রামপুরের বিখ্যাত আলেম ও শিক্ষক ছিলেন। অনেক নামকরা আলেম তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন (নুযহাতুল খাওয়াতের ৭/২০৭-২০৮)। ১৯। শায়েখ ফয়েজ বখশ দরগাহী নকশবন্দী। তাঁর জন্ম হয়েছিলো তখতে হাজারা, পাঞ্জাবে। বদায়ুনে শায়েখ জামালউদ্দীনের কাছে বায়াত গ্রহণ করে সুলুক সম্পন্ন করেন। হজরত রউফ আহমদ মোজাদ্দেদী প্রথম দিকে তাঁর কাছ থেকে ফায়দা হাসিল করেছিলেন (জাওয়াহেরে উলুব্বিায়া, পৃষ্ঠা ২৭১)। শাহ্‌ দরগাহীর ইনতেকাল হয়েছিলো রামপুরে ১২২৬ হিজরীতে (নুযহাতুল খাওয়াতের ৭/১৬৫)। ২০। জাওয়াহেরে উলুব্বিয়া, পৃষ্ঠা ২৭২ এ উপাধি 'সুলতানুল আরেফীন' লেখা হয়েছে― এটাই সঠিক। কেনোনা সুলতানুত্তারেকীন তো শাহ্‌ দরগাহীরই উপাধি ছিল। ২১। সাইয়্যেদ হাফেজ জামালুল্লাহ সাইয়্যেদ কুতুবুদ্দীন মোহাম্মদ আশরাফ হোসাইন ইবনে এনায়েতুল্লাহর স্থলাভিষিক্ত ছিলেন। ১২০৯ হিজরীর সফর মাসের ৩ তারিখে

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।