মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

৩৭। শায়েখ জলীলুর বহমান তিনি হজরত শাহ্‌ গোলাম আলী র. এর খাস খাদেম ছিলেন। সুদৃঢ় নেসবতের অধিকারী ছিলেন। তাঁর প্রতি হজরতের বিশেষ অনুগ্রহ ছিলো। একদিন তিনি হজরতের জিকিরের হালকায় তাঁর মুখোমুখি হয়ে বসেছিলেন। এক ব্যক্তি অকস্মাৎ তাঁর উপর তরবারীর আঘাত করে। তিনি হজরতের পায়ের উপর পড়ে যান এবং সঙ্গে সঙ্গে শাহ্‌াদতবরণ করেন। হজরতের অসুস্থতার শেষের দিকে এই ঘটনা ঘটেছিলো। এই শহীদের কবরও মির্জা মাযহার জানে জানান শহীদ র. এর পায়ের কাছে অবস্থিত 39| রব্বানা লা তুআখিয্‌না ইন্নাসীনা আও আখত্ব'না, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আ'ম্মা ইয়াসিফূন ওয়া সালামুন আ'লাল মুরসালীন ওয়াল হামদু লিলাহি রব্বিল আ'লামীন।

তথ্যপঞ্জি ১। শাহ্‌ আবদুল লতীফ সে যুগে মহৎ ব্যক্তিবর্গের অন্যতম ছিলেন। বাটালা (পাঞ্জাব) এর অধিবাসী ছিলেন। তিনি আপন পীর মোর্শেদের খেদমতের জন্য একা একা দিল্লীতে থাকতেন (জাওয়াহেরে উলুব্বিয়া পৃষ্ঠা ১৪০)। তিনি হজরত শাহ্‌ ফাযেলুদ্দীন কাদেরীর নিকটাত্মীয় ছিলেন (এরশাদুল মুস্তারশেদীন, পৃষ্ঠা ১৮-১৩৪)। ২। শাহ্‌ নাসেরউদ্দীন কাদেরী দিল্লীর নামকরা মাশায়েখের মধ্যে অন্যতম ছিলেন। তিনি ১১৭৪ হিজরীতে ইনতেকাল করেন (দুররুল মাআরেফ পৃষ্ঠা ৯৭)। ৩। তিনি এলমে হাদিসের শিক্ষা গ্রহণ করেন এবং সনদ প্রাপ্ত হন শাহ্‌ ওলিউল্লাহ মোহাদ্দেছে দেহলভীর পুত্র শাহ্‌ আবদুল আজিজ মোহাদ্দেছে দেহলভীর কাছ থেকে (নুযহাতুল খাওয়াতের ৭/৩৫৬ ও দুররুল মাআরেফ, পৃষ্ঠা ৭৫-৭৬)। ৪। আদাবুল মুরিদীন, রচয়িতা হজরত শায়েখ জিয়াউদ্দীন আবু নজীব আবদুল কাহের সোহরাওয়ার্দী। সুফিয়ানে কেরামের নিকটে এই কিতাব খুবই গ্রহণযোগ্য। এর বেশ কয়েকটি ব্যাখ্যাগ্রন্থ রয়েছে। ৫। মোহাম্মদ আকবর শাহ্‌ সানি, তাঁর পিতা শাহ্‌ আলম সানি। ৬। আল কোরআন, সুরা যারিয়াত, ৫১/২২। ৭। আল কোরআন, সুরা আনআম, ৬/২৬। ৮। আল কোরআন, সুরা নহল ২৭/৮৮। ৯। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর পিতা হজরত শায়েখ আবদুল আহাদ র. চিশতিয়া সিলসিলায় হজরত শায়েখ আবদুল কুদ্দুছ গাংগুহি র. এর পুত্র হজরত শায়েখ রুকুনুদ্দীন র. এর বিশিষ্ট খলীফা ছিলেন। ১০। আল কোরআন, সুরা যুমার, ৩৯/৪২।

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।