৩১। মোহাম্মদ মুনাওয়ার আকবরাবাদী তিনি শাহ্ গোলাম আলী র. এর খলীফাবৃন্দের মধ্যে সুদৃঢ় নেসবতের অধিকারী ছিলেন। তিনি তাঁর কাছ থেকে অনেক ফয়েজ হাসিল করেছিলেন। ৩২। মিঞা মোহাম্মদ আসগর সাহেব তিনি অত্যন্ত সুদৃঢ় নেসবতের অধিকারী ছিলেন। হজরত শাহ্ গোলাম আলী র. এর নির্দেশে তিনি আমার পিতা শাহ্ আবু সাঈদ র. এর খেদমতে বসতেন। তিনিও তাঁর প্রতি যথেষ্ট গুরুত্ব দিতেন। খানকা শরীফের নিয়ম শৃঙ্খলা দেখা শোনার দায়িত্ব তাঁর উপর অর্পিত হয়েছিলো। তাঁর তাওয়াজ্জোহ দ্বারা লোকেরা অনেক উপকার লাভ করতো। হারামাইন শরীফাইন জিয়ারত করার পর প্রত্যাবর্তন করেন এবং পুনরায় আমার পিতার সঙ্গে জিয়ারতে গমন করেন। জিয়ারত শেষে দিল্লীতে ফিরে আসেন। ১২৫৫ হিজরীতে তিনি ইনতেকাল করেন। এই খানকাতেই তাঁকে দাফন করা হয়। ৩৩। মীর নকশে আলী তিনি হজরত শাহ্ গোলাম আলী র. থেকে তরিকার নেসবত হাসিল করার পর লখনৌ চলে যান। ৩৪। মিঞা আহমদ ইয়ার তিনি একজন সওদাগর ছিলেন। মোজাদ্দেদিয়া তরিকার সমস্ত নেসবত তিনি হজরত শাহ্ গোলাম আলী র. থেকে হাসিল করেছিলেন। তাঁর কবরও এই খানকাতে অবস্থিত। ৩৫। মিঞা কমরুদ্দীন তিনি কাদেরিয়া সিলসিলার বুজুর্গগণের মধ্যে ছিলেন। প্রথমে তিনি মোজাদ্দেদিয়া তরিকাকে অস্বীকার করতেন। পরে পেশোয়ার থেকে এসে হজরত শাহ্ গোলাম আলী র. এর হালকায় প্রবেশ করেন এবং এজাযত প্রাপ্ত হয়ে চলে যান। ৩৬। মোহাম্মদ শের খান তিনি আফগানিস্তানের ওলীদের মধ্যে ছিলেন। সেখান থেকে হজরত শাহ্ গোলাম আলী র. এর দরবারে এসে তরিকার নেসবত হাসিল করে আবার সেখানে প্রত্যাবর্তন করেন।
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।