মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

পাঠ করো। আমি পাঠ করলাম। মনে হলো যেনো আমার এবং উক্ত রমণীর মধ্যে সেকান্দরী দেয়াল দাঁড়িয়ে গিয়েছে। তারপর থেকে দু'তিন বছর পর্যন্ত আমার মধ্যে কোনোরূপ যৌন উত্তেজনাই ছিলো না। মাওলানা মোহাম্মদ জান হজরত গোলাম আলী র. থেকে খেলাফত লাভের পর তাঁর কাছ থেকে বিদায় নিয়ে হেরেম শরীফে চলে যান। সেখানে পেঁৗছার পর প্রথম প্রথম অনেক কষ্ট করেছেন। তারপর বিজয়ের যাত্রা শুরু হলো। বাদশাহ্‌গণ তাঁর দিকে ধাবিত হতে শুরু করলেন। তাঁর খলীফাগণ ইস্তাম্বুল এবং পারস্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েন। পারস্যের বাদশাহ্‌র পক্ষ থেকে তাঁর জন্য মাশুহারা ধার্য করা হয়েছিলো। সেখানকার সুলতানের মাতা তাঁর ভক্ত হয়েছিলেন। সেখানে খানকা তৈরী করে মুসাফিরদের খেদমত করতে থাকেন। ১২৬৬ হিজরীতে মক্কা মোয়াজ্জমায় ইনতেকাল করেন। ২৩। সাইয়্যেদ আহমদ কুর্দি তিনি বাগদাদে মাওলানা খালেদের নিকট তরিকা গ্রহণ করেছিলেন। তারপর রসুলে পাক স. এর নির্দেশে দিল্লী এসে হজরত শাহ্‌ গোলাম আলী র. এর কাছ থেকে মোজাদ্দেদিয়া তরিকার তালিম গ্রহণ করেন। পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন রসুলেপাক স.কে স্বপ্নে দেখেন। তিনি তাঁকে রোগমুক্তির জন্য দরূদ শরীফ পাঠ করার তালিম দিলেন। সেই মোতাবেক আমল করার পর তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। ২৪। সাইয়্যেদ আবদুলাহ মাগরেবী

তিনিও প্রথমে মাওলানা খালেদ র. এর কাছ থেকে তরিকা গ্রহণ করেছিলেন। তারপর হজরত শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে হাজির হন এবং তাঁর কাছ থেকে তরিকার এজাযত লাভ করেন। ২৫। মোলা পীর মোহাম্মদ তিনি হজরত শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে থেকে সুলুকের তালিম হাসিল করেন। তাঁর বিস্ময়কর নিমজ্জন অর্জিত হয়েছিলো। তিনি মির্জা মাযহার র. এর মাজারে বসতেন। এভাবে সারা রাত অতিবাহিত হয়ে যেতো। কখনো বৃষ্টি শুরু হতো। কিন্তু সে দিকে তাঁর কোনো ভ্রূক্ষেপ ছিলো না। কাশ্মিরে তার যথেষ্ট জনপ্রিয়তা এসেছিলো।

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।