মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

নিজে বলেছেন, হজরতের দরবারে আসার পর আমার হাল এমন হয়েছিলো যে, এলমে নাহুর সহজ তরকীব (বাক্য বিশেস্নষণ)ও আমার নিকট কঠিন মনে হতো। তারপর আমি জাহেরী এলেমের দিকে প্রত্যাবর্তন করি এই আশংকায় যে, না জানি অধিকৃত এলেম আবার ভুলে যাই। তারপর থেকে তিনি হাজার হাজার ছাত্রকে এলেম প্রদান করে ধন্য করেন। তিনি তাঁর ছাত্রদেরকে তাকওয়া অর্জন এবং নেক আমল করার নির্দেশ দিতেন। তাঁর মজলিশে কোনো ছাত্র যদি অপর কোনো ছাত্রের গীবত করতো, তিনি তাকে জরিমানা করতেন। জীবন সায়াহ্নে তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। কিতাবসমূহ বিিμ করে দিয়েছিলেন এবং পাঠদান ছেড়ে দিয়েছিলেন। তখন কোরআন তেলাওয়াত এবং ফরজ নামাজ ছাড়া আর কোনো কাজ ছিলো না তাঁর। শেষ জীবনে এসে ভারতবর্ষে, যা দারুল হরব হয়ে গিয়েছিলো, সেখানে বসবাস করা মাকরুহ মনে করে রোগাμান্ত অবস্থায়ই সেখান থেকে হিজরত করে হারামাইন শরীফাইন অভিমুখে রওয়ানা হন। পথিমধ্যে মুলতান শহরে পেঁৗছার পথে ইনতেকাল করেন। ২২। শায়েখুল হেরেম মাওলানা মোহাম্মদ জান এলেম অর্জন করার পর তিনি শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে আসেন এবং অনেক রিয়াজত করেন। তিনি সেখান থেকে সাতেμাশ দূরে হজরত খাজা কুতুবুদ্দীনের মাজার জিয়ারতের জন্য যেতেন। রাতে সেখানে এবাদতে মশগুল থাকতেন। সকাল বেলা সেখান থেকে হজরতের জন্য এক ঘটি পানি নিয়ে আসতেন। কেনোনা সেখানকার পানি খুব হজম সহায়ক ছিলো। সেখানকার জনৈক খাদেম বর্ণনা করেছেন, আমার এক পুত্রসন্তান অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিলো। রাতের বেলায় আমি তাকে কুতুবুল আকতাব খাজা কুতুবুদ্দীনের দরগায় নিয়ে গেলাম। মাওলানা মোহাম্মদ জান তখন মোরাকাবায় ছিলেন। আমি সন্তানটিকে তাঁর কাছে নিয়ে গেলাম। তিনি তার অসুস্থতা দূর করার জন্য আল্লাহ্‌পাকের নিকট দরখাস্ত করলেন। তার রোগ ভালো হয়ে গেলো। অপর এক ব্যক্তি বর্ণনা করেছেন, আমি এক রমণীর প্রেমে এমন মগ্ন হয়ে গিয়েছিলাম যে, ব্যভিচারে জড়িয়ে পড়ার উপμম হয়েছিলো। আমি তাঁর কাছে আরয করলাম, আমার তো এখন যেনা করা ছাড়া গত্যন্তর নেই। এমতাবস্থায় আমি যদি এরকম কিছু করেই ফেলি, তবে আল্লাহ্‌তায়ালার নিকট আপনার নামে অভিযোগ করবো। বলবো, আপনি আমার হালের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করেননি। তিনি আমাকে 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ' পড়ার তালিম দিলেন। আমি বললাম, সুবহানাল্লাহ! আমি তো সব সময় তাই পড়ি। তিনি বললেন, এখন আমার নির্দেশে

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।