মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে হাজির হন। তারপর এজাযত ও খেলাফত লাভ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তাঁর কাশফ ও আত্মিক অর্জন বিশুদ্ধ ছিলো। তিনি দিল্লীর জামে মসজিদে আছারে নববীর নিকটে গিয়ে সেখানে ছবি বিদ্যমান থাকার কারণে তমসা অনুভব করেছিলেন, যার বর্ণনা ইতোপূর্বে দেয়া হয়েছে। ২০। মির্জা রহীম বেগ ওরফে মোহাম্মদ দরবেশ আজীমাবাদী উপার্জন করা ছেড়ে দিয়ে তিনি হজরত শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে এসে তরিকার নেসবত হাসিল করেন। তারপর এজাযত ও খেলাফত লাভে ধন্য হন। কালো বর্ণের তালি দেয়া জামা পরিধান করে হজরত খাজা নকশবন্দ র. এর মাজার জিয়ারতে গিয়েছিলেন। তিনি অধিকাংশ ইসলামী দেশ ও শহর সফর করেছিলেন। যেমন, পারস্য, সিরিয়া, হেজায, ইরাক, মাগরিব মাওরাউন্‌নাহার, খোরাসান এবং হিন্দুস্তান। তিনি বলতেন, শাহ্‌ গোলাম আলী র. এর মতো শায়েখ আমি কোথাও দেখিনি। পিতা-মাতার হকের ব্যাপারে তিনি তাঁদের থেকে মাফ করিয়ে নিয়েছিলেন। সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের বিষয়ে নির্ভীক ছিলেন। হেরাতের শাসক শাহ্‌জাদা কামরান তাঁর ভক্ত ছিলেন। তাঁর কঠোর বাক্যকে তিনি সংশোধনী মনে করতেন। তুর্কিস্তানের শাসকও তাঁর ভক্ত হয়ে গিয়েছিলেন। শরীয়তের বিষয়ে কঠোরতা করার কারণে তিনি সকল জায়গা থেকে নারাজ হয়ে ফিরে আসতেন। কাহকন্দের বাদশাহ্‌ যিনি তাঁর খুব ভক্ত ছিলেন, তাঁর প্রতিও তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। অবশেষে সবজ শহরে এসে স্থিতি লাভ করেছিলেন। সেখানকার শাসনকর্তা তাঁকে একটি বিশাল গ্রাম উপঢৌকন দিয়েছিলেন এবং সেখান থেকে তাঁর শাসন অধিকার প্রত্যাহার করে নিয়েছিলেন। সে গ্রামটি তাঁর আস্তানায় রূপান্তরিত হয়েছিলো। তিনি জীবনের শেষ প্রান্তে এসে বিয়ে করেছিলেন। নিজেই লোকদের খেদমতের দায়িত্ব নিয়েছিলেন। তিনি শাফেয়ী মাযহাব গ্রহণ করেছিলেন। তাই বোখারা প্রভৃতি দেশে তিনি পরিচিতি পেয়েছিলেন শাফেয়ী। সবজ শহরের শাসকের প্রতি তুর্কিস্তানের কোনো কোনো শাসকের দুশমনি ছিলো। সে কারণে তিনি তাদের মাধ্যমে গুপ্ত হত্যার শিকার হয়ে শাহ্‌াদতের শরবত পান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

২১। হজরত আখুন্দ শের মোহাম্মদ তিনি এলেম অর্জন করার পর হজরত শাহ্‌ গোলাম আলী র. এর আস্তানায় আগমন করেন। নেসবত হাসিল করার পর তরিকার এজাযত প্রাপ্ত হন। হজরত আখুন্দ তাঁর খেদমতে আসার পর সমস্ত জাহেরী এলেম ভুলে গিয়েছিলেন। তিনি

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।