শাহ্াদতের মৃত্যু বরণ করেন। বলা হয়ে থাকে, ইনতেকালের পূর্বে তিনি পর্যায়μমে চারজন লোকের নাম ঘোষণা করেছিলেন, তাঁরা একজনের অবর্তমানে আরেকজন তাঁর স্থলাভিষিক্ত হবেন। সে চারজনই পরপর পেস্নগে আμান্ত হয়ে ইনতেকাল করেন। রসুলেপাক স.ও মুতার যুদ্ধে পর্যায়μমে তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছিলেন এভাবে যে, তাঁরা একজনের পর একজন ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন। তাঁরা ছিলেন হজরত জায়েদ ইবনে হারেছা রা., হজরত জাফর তাইয়ার রা. এবং হজরত আবদুল্লাহ ইবনে রওয়াহা রা.। তাঁরা একে একে শহীদ হয়েছিলেন। তারপর হজরত খালেদ ইবনে ওলীদ পতাকা বহনের দায়িত্ব পালন করেন। তাঁর মাধ্যমেই মুসলমানগণ মুতার যুদ্ধে বিজয় লাভ করেন এবং তিনি সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন।
১৭। মৌলভী আবদুর রহমান শাহ্জাহানপুরী তিনি অনেক বুজুর্গের নিকট গিয়েছিলেন। কিন্তু কিছুই অর্জন করতে পারেননি। শেষে শাহ্ গোলাম আলী'র খেদমতে এসে সায়ের সুলুক করেন এবং খেলাফতের পরিচ্ছেদ পরিধান করেন। তিনি দুনিয়াদারদের থেকে আশ্চর্য ধরনের সম্পর্কহীন থাকতেন। তাদের প্রতি কোনোরূপ ভ্রূক্ষেপই করতেন না। একবার ফরখআবাদের নবাব অনেক আকাঙ্খা নিয়ে তাঁর কাছে হাজির হয়েছিলেন। কিন্তু তিনি তার প্রতি কোনো গুরুত্বই দেননি। এজাযতপ্রাপ্তদের প্রতি তাঁর নেসবত সুদৃঢ় ছিলো। তাঁর কাশফ খুবই সহী ছিলো। ফরখআবাদ এবং শাহ্জাহানপুরে তাঁর তরিকার প্রচলন খুব বেশী হয়েছিলো। ১৮। মীর তালেব আলী ওরফে মৌলভী আবদুল গফ্ফার তিনি জাহেরী এলেম অর্জন করার পর হজরত শাহ্ গোলাম আলী র. থেকে কলবী নেসবত অর্জন করেন। তারপর তিনি হারামাইন শরীফাইন জিয়ারতে চলে যান। তাঁর তরিকার প্রচলন হয়েছিলো ইয়ামন দেশের যুবায়দা শহরে। বলা হয়ে থাকে, তিনি ওই শহরের কাযীও ছিলেন। ওয়াল্লাহু আ'লাম 38| ১৯। সাইয়্যেদ ইসমাইল মাদানী তিনি প্রথমে মাওলানা খালেদ কুর্দির কাছে বায়াত গ্রহণ করে নকশবন্দী নেসবত হাসিল করেন। একদিন তিনি রসুলেপাক স. কে স্বপ্নে দেখেন। তিনি স. তাঁকে বলছেন, তুমি দিল্লী যাও এবং শাহ্ গোলাম আলীর কাছ থেকে মোজাদ্দেদিয়া তরিকার নেসবত গ্রহণ করো। রসুলেপাক স. এর নির্দেশে তিনি