মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মকতুব দুনিয়া-পরিত্যক্ততা এবং দারিদ্রের বৃত্তের কেন্দ্র খালেদ কুর্দি শহরযুরি সম্মানিত ও মান্যবরেষু হজরত আবু সাঈদ মোজাদ্দেদী মাসুমির খেদমতে আরয করছে যে, আপনার পূর্বপুরুষগণের যে ফয়েজসমূহ আত্মিক জগতের কেবলা হজরত শাহ্‌ গোলাম্‌ আলী র. এর হিম্মতের মাধ্যমে এই নাম নিশানাহীন ব্যক্তির কাছে পেঁৗছেছে, তার প্রকৃত বিবরণ লিখে শেষ করা যায় না। 'যা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়, তা সম্পূর্ণ পরিত্যাজ্য নয়' এই মহাজনবাণীটির পরিপ্রেক্ষিতে শোকরগোজারী হিসাবে আপনার খেদমতে আরয করছি, সমগ্র রোম সাম্রাজ্য, আরব দেশসমূহ, হেজায অঞ্চল, ইরাক, আজম দেশসমুহ এবং সমগ্র কুর্দিস্তান এই উচ্চ তরিকা মোজাদ্দেদিয়ার প্রেরণা ও প্রতিিμয়ায় মাতোয়ারা। ইমামে রব্বানী হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর প্রশংসায় মহফিল, মজলিশ, মসজিদ ও মাদ্রাসাসমূহে দিবানিশি আম খাস সকলের রসনায় এমন আলোচনা চলছে যে, মনে হয় কোনো শতাব্দীতে পৃথিবীর কোনো দেশে এর দৃষ্টান্ত নেই। এরকম কথা শোনাও যায় না। জগতসংসারও যেনো এরকম আগ্রহ ও সম্মেলন কোনোদিন দেখেনি। যেহেতু সাহেবে কেবলা শাহ্‌ গোলাম আলী র. এর প্রতি অনেক আগ্রহ এই পরিত্যক্ত মিসকীনের অন্তরে বিদ্যমান ছিলো, তাই গোস্তাখী করার মাধ্যমে জনাবের এবং অন্যান্য বন্ধুবর্গের অন্তরে একটু আনন্দ সিঞ্চন করলাম। অবশ্য এ ধরনের বিষয় প্রকাশের মধ্যে সব সময়ই গোস্তাখী এবং আত্মকেন্দ্রিকতার আবেশ থাকে। সে জন্য আমি লজ্জিত। কিন্তু বন্ধুগণের প্রতি গুরুত্ব প্রদান করাকে অগ্রগণ্য মনে করে এহেন বেআদবী আমি করেছি। অন্যথায় এ সমস্ত বিষয় লেখনির মধ্যে আনয়ন করা আমার মতো নালায়েকের জন্য কল্পনারও বাইরে ছিলো। আমি আশা পোষণ করছি আপনি মোলাকাতের সময় অথবা পত্রের মাধ্যমে যেমন আপনার সম্মানিত স্বভাব― এই মিসকীন ও অপদস্থ ব্যক্তি সম্পর্কে হজরত সাহেবে কেবলা শাহ্‌ গোলাম আলীর নিকটে আলোচনা উত্থাপন করতে ত্রুটি করবেন না। অথবা যে কোনো নৈকট্যের মাধ্যমে ওই আস্তানায় অধমের নাম স্মরণ করবেন, যা সত্যবাদীদের খোশ কিসমতের জন্য নির্ধারিত। আর আপনিও আংশিক দৃষ্টিপাতের মাধ্যমে এ সম্বলহীনের অন্তরের কৃষবর্ণ দূর করবেন। আর কী লিখবো। নেয়ামত দানকারী, পর্যবেক্ষণকারী আল্লাহ্‌তায়ালা আপনাকে তাঁর স্বীয় আশ্রয়ে রাখুন এবং পীরানে কেরামের হিম্মতের অংশীদার বানিয়ে দিন (মকতুব শেষ)। হজরত শাহ্‌ গোলাম আলীর ইনতেকালের পর মাওলানা খালেদ এক বা দু' বছর জীবিত ছিলেন। তিনি ১২৪২ হিজরীতে পেস্নগ মহামারীতে আμান্ত হয়ে

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।