মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

৩. মোহাম্মদ মীর বাতেনী নেসবতের উচ্চতা, প্রচারবিমুখতা, নির্জনতা অবলম্বন এবং তালেবগণের হেদায়েতের জন্য তিনি অনন্য বুজুর্গ ছিলেন। আমি গ্রন্থকার একজন সালেহ ব্যক্তির জবানে শুনেছি, তিনি বলেছেন- বিশজন ব্যক্তি তাঁর সোহবতে থেকে বেলায়েতের স্তরে ফানা ও বাকার মাকাম পর্যন্ত পেঁৗছেছিলেন। আমি (লেখক) তাঁকে একদিন বলেছিলাম, আপনার যে পরিমাণ খরচ হয় বান্দা তা বহন করার জন্য প্রস্তুত। কিন্তু কোনো নাজায়েয মাল নিয়ে আসা হয় কি না এই আশংকায় তিনি আমার এ আবেদন কুবল করেননি। তাছাড়া শাহ আব্দুল হাকিম, ২০ সুফী আব্দুর রহমান, মীর বাহাদুর দরবেশ মোহাম্মদ ও মোহাম্মদ হাসান প্রমুখ বুজুর্গান তাঁর তাওয়াজ্জোহের ওসিলায় নৈকট্যের মাকামসমূহে পেঁৗছেছিলেন। তাঁরা সকলেই তালেবগণের হক হেদায়েতে আপন আপন দায়িত্ব আদায় করতেন। এই ফকীর (লেখক) তাঁদের কারও কারও সাক্ষাৎ পেয়েছিলেন। শায়েখ মোহাম্মদ মীর র. এর এক কন্যা ওই জমানার ওলী ছিলেন। তাঁর রসুলেপাক স. এর কোরবতের (নৈকট্যের) বৈশিষ্ট্য ছিলো। তাঁর থেকে অনেক বড় বড় বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছিলো। কেউ তাঁর কাছে কোনো হালের বিষয়ে জানতে চাইলে জিজ্ঞাসা ছাড়াই সে তার জবাব পেয়ে যেতো। এই পুস্তকপ্রণেতা বলছেন, জনৈক বুজুর্গ, যার বেলায়েত ও নবুওয়াতের নূর ও বিশুদ্ধ কাশফ ছিলো, এমন একজন আমাকে বলেছেন, উক্ত ওলী মহীয়সীর ঘর আনওয়ারে মোস্তফা স. দ্বারা পরিপূর্ণ ছিলো। হজরত মোহাম্মদ মোস্তফা স. এর প্রতি মহব্বতের প্রাবল্যের কারণে দারিদ্র তঁাঁর জীবনসঙ্গী হয়েছিলো। যেমন হাদিস শরীফে এসেছে- 'স্রোত যতো দ্রুত গতিতে প্রান্তসীমায় পেঁৗছে, দারিদ্র তার চেয়েও দ্রুতগতিতে আমার প্রেমাস্পদ পর্যন্ত পেঁৗছে যায়।' এক পর্যায়ে দারিদ্রের যাতনা যখন তাঁর সহ্যের বাইরে চলে গিয়েছিলো তখন তিনি আফগান মুলুকে চলে যাওয়ার চিন্তা করেছিলেন। কিন্তু রসুলে করীম স. তাঁকে ধৈর্যধারণ করার নির্দেশ দিয়েছিলেন। কেনোনা সবর আলাহতায়ালার নৈকট্য ও সঙ্গ লাভের ওসিলা। আলাহতায়ালা পবিত্র। তিনি সবরকারীদের সঙ্গে আছেন। তথ্যপঞ্জী ১. হজরত খাজা সাইফুদ্দীন সেরহিন্দী মোজাদ্দেদিয়া সিলসিলার একজন জলীলুল কদর বুজুর্গ ছিলেন। আওরঙ্গজেব আলমগীরের আহ্বানে হজরত খাজা মোহাম্মদ মাসুম তাঁকে তাঁর সংশোধনের জন্য প্রেরণ করেছিলেন। তিনি চূড়ান্ত পর্যায়ের শরীয়ত অনুসরণকারী ছিলেন। তাঁর খেতাব ছিলো মোহতাসিবুলউম্মাহ। ডঃ গোলাম মোস্তফা খান তাঁর মকতুবসমূহ প্রকাশ করেছেন।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।