মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

যে ব্যক্তি হজরত শাহ্‌ গোলাম আলী র. সম্পর্কে কটুক্তি করতো, মাওলানা খালেদ তাকে শুকরের আকৃতিতে দেখতে পেতেন। এতে তাঁর বিশ্বাস আরও বৃদ্ধি পায়। তিনি স্বেচ্ছায় খানকার জন্য পানি সরবরাহের দায়িত্ব নিয়েছিলেন। হজরত শাহ্‌ গোলাম আলী র. এর হালকায় লোকেরা যেখানে জুতা রাখতো, তার পিছনে গর্দান নিচু করে বসে থাকতেন তিনি। হজরত তাঁর প্রতি যথেষ্ট কৃপাদৃষ্টি দিতেন। এভাবে কৃপাদানের মাধ্যমে গড়ে তুলে এক পর্যায়ে তাঁকে খেলাফত প্রদান করেন। হজরত তাঁকে খেলাফত দেয়ার পর বিদায় দেয়ার জন্য হজরত শায়েখ মোহাম্মদ আবেদ র. এর মাজার পর্যন্ত গিয়েছিলেন। বিদায় দিয়ে তাঁকে আল্লাহ্‌র কাছে সোপর্দ করে দিয়েছিলেন। বলা হয়ে থাকে, হজরত তাঁকে বিদায় দেয়ার সময় উস অঞ্চলের কুতুবিয়াত দান করেছিলেন। সেখানে তিনি অনেক কঠোর রিয়াজত করেন। সেখানকার লোকসমাগম এতো বেশী ছিলো, মনে হতো যেনো সেখানকার সুলতানাত তাঁর সাথেই সম্পৃক্ত। তাঁর খলীফা এবং খলীফাগণের খলীফার সংখ্যা হয়েছিলো হাজার হাজার। মাওলানা খালেদ যখন বড় পীর সাহেবের রূহের দিকে তাওয়াজ্জোহ করতেন, তখন খাজা নকশবন্দকে দেখতে পেতেন। তিনি বলতেন, আমার দিকে তাওয়াজ্জোহ করো। তাঁর সম্পর্কে এমন কথা আছে যে, তাঁর ঘোড়াও কোনো সন্দেহযুক্ত খাবার খেতো না। তাঁর থেকে অনেক কারামত প্রকাশ পেয়েছিলো। তিনি এমন সম্মানের অধিকারী ছিলেন যে, সেখানকার নেতৃবৃন্দেরও এমন সম্মান ছিলো না। একবার তিনি বাগদাদের শাসনকর্তার প্রতি অতুষ্ট হয়ে তাকে আপন মজলিশ থেকে বের করে দিয়েছিলেন। একবার তিনি এক মজলিশে হজরত শাহ্‌ গোলাম আলী র. এর নাম উচ্চারণ করেছিলেন। সাথে সাথে সকল লোক বেহঁুশ হয়ে পড়ে গিয়েছিলো। শায়েখ আবদুল ওহাব নামে তাঁর একজন খলীফা ছিলেন। তাঁর বিভিন্ন কারামতও ছিলো। কোনো কারণে মাওলানা খালেদ থেকে তিনি বিমুখ হয়ে যান। অতঃপর দেখা গেলো যে, তাঁর নেসবত সলব হয়ে গিয়েছে। তাই তিনি মানুষের দৃষ্টিতে নিকৃষ্ট হয়ে যান। আমার পিতা হজরত শাহ্‌ আবু সাঈদ র. যখন হজ্বে যান, তখন তিনি তাঁর কাছে এই মর্মে অনেক কাকুতি মিনতি করে আবেদন নিবেদন করেন, যেনো তাঁর পীর মোর্শেদ তাঁর প্রতি নতুন করে তাওয়াজ্জোহ প্রদান করেন। আমি শুনেছি পরবর্তিতে তাঁর তওবা গ্রহণযোগ্য হয়। তার কয়েক বছর পর তিনি ইনতেকাল করেন। মাওলানা খালেদ র. তাঁর অধিকাংশ মুরিদানকে আমার পিতা (শাহ্‌ আবু সাঈদ) এর আনুগত্য করার হুকুম দিতেন। তাঁর যে সকল মুরিদান আরব অঞ্চল থেকে আসতো, তারা বলতো, মাওলানা খালেদ কুর্দি হজরত শাহ্‌ গোলাম আলী র. এর পর হজরত শাহ্‌ আবু সাঈদ র.কে প্রাধান্য দেন। মাওলানা খালেদ কুর্দি র. আমার পিতার কাছে যে চিঠিটি লিখেছিলেন, তা এখানে উদ্ধৃত করা হলো।

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।