মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

যা তাঁর মকতুব থেকে দৃষ্টিগোচর হয়। তিনি লিখেছেন, 'মৌলভী সাহেব (বাশারতুল্লাহ) আমার সাথীগণের মধ্যে উলেস্নখযোগ্য ব্যক্তি। জাহেরী এলেমেও তিনি পূর্ণতার অধিকারী।' ১৫। মৌলভী করমুলাহ মোহাদ্দেছ তাঁর পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাঁর নাম ছিলো আবদুল্লাহ। তিনি মৌলভী ফখরুদ্দীনের মুরিদ ছিলেন। হজরত শাহ্‌ আবদুল আজীজ 'তাফসীরে আজীজী' তাঁর জন্যই রচনা করেছিলেন। মৌলভী করমুল্লাহ শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে হাজির হয়ে বায়াত গ্রহণ করেন এবং এযাজতপ্রাপ্ত হন। দিল্লীর অধিকাংশ লোক সরাসরি অথবা পরোক্ষভাবে এলমে ক্বেরাতে তাঁর শাগরিদ ছিলেন। তিনি হারামাইন শরীফাইন জিয়ারতে যান। দ্বিতীয় বার হজ্বের সফরে ইনতেকাল করেন 36|

১৬। হজরত মাওলানা খালেদ শাহরযুরী কুর্দী তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন। সব বিষয়ে তাঁর বিস্ময়কর দক্ষতা ছিলো। হাদিস শাস্ত্রে পঞ্চাশটি কিতাবের সনদ হাসিল করেছিলেন তিনি। ভারতবর্ষের আলেমদের মধ্যে শুধু হজরত শাহ্‌ আবদুল আজীজের প্রশংসা করতেন ৩৭। হজরত শাহ্‌ গোলাম আলী র. তাঁর রচিত কাব্যকে আরেফ জামীর কাব্যের সঙ্গে সামঞ্জস্য আছে বলে মন্তব্য করতেন। তিনি হজরত শাহ্‌ গোলাম আলী র.এর প্রশংসায় আরবী ও ফার্সীতে যে সকল কাসীদা রচনা করেছিলেন, তা খসরু পারভেজ এবং আবদুর রহমান জামীর কাব্য থেকে কোনো অংশে কম ছিলোনা। ওই কবিতাগুলো তিনি রচনা করেছিলেন সুলতানুল মাশায়েখ খাজা আহরার র. প্রশংসায়। এলেম অর্জনের পর তিনি কোনো এক মাদ্রাসায় শিক্ষকতার কাজে যোগদান করেছিলেন। কিন্তু আল্লাহপ্রাপ্তির প্রেরণা তাঁর দিলে সদা বিদ্যমান ছিলো। ঘটনাμমে দুনিয়া ভ্রমণকারী মির্জা রহীমুল্লাহ বেগ নামের এক দরবেশের সঙ্গে তাঁর সাক্ষাত হয়। তিনি তাঁর কাছে কামেল পীরের অভাবের বিষয়ে অভিযোগ করেন। মির্জা বেগ সাহেব তাঁকে দিল্লীতে আসার পরামর্শ দেন। অতঃপর মাওলানা খালেদ ১২৩৪ হিজরীতে মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে দিয়ে জন্মভূমি থেকে রওয়ানা দিয়ে ১২৩৫ হিজরীতে দিল্লী পেঁৗছেন এবং হজরত শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে নয় মাস অবস্থান করেন।

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।