মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মোজাদ্দেদে আলফেসানি র. পর্যন্ত পেঁৗছেছে ৩২। শায়েখ মোহাম্মদ ইয়াহ্‌ইয়া র. হজরত মোজাদ্দেদ র. এর কনিষ্ঠ সাহেবজাদা ছিলেন। খেলাফত লাভের পর তিনি ভূপাল চলে যান। সেখানে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেন। আমীর ও ফকীরগণ তাঁর হালকায় হাজির হতো। আমার পিতা শাহ্‌ আবু সাইদের ইনতেকালের পর এক বা দু' বছর পর্যন্ত হিন্দুস্তানে ছিলেন। তারপর হারামাইন শরীফাইন জিয়ারতের জন্য যাত্রা করেন। সমুদ্রে জাহাজে থাকা অবস্থায় ইয়ালামলামের কাছে ১২৪৯ হিজরীতে ইনতেকাল হয় তাঁর। ইয়ালামলামের নিকটেই তাঁকে দাফন করা হয়। ১২। হজরত শাহ্‌ খতীব আহমদ তিনি হজরত শাহ্‌ রউফ আহমদের ফরজন্দ ছিলেন। প্রশংসনীয় চরিত্রের অধিকারী ছিলেন। সহিষ্ণু এবং দানশীলতা তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিলো। জুলুম বরদাশত করা তাঁর স্বভাব ছিলো। তিনি তাঁর পিতার কাছ থেকে তরিকার নেসবত লাভ করেছিলেন। হজ্বের সফরে পিতার সঙ্গী ছিলেন। পিতার ইনতেকালের পর তিনি পিতার মজলিশকে সুউজ্জ্বল করেছিলেন। ১২৬৬ হিজরীতে জমাদিউস্‌ সানি মাসে ভূপাল শহরে ইনতেকাল করেন। তাঁকে যখন কবরে রাখা হয়, তখন তাঁর চক্ষু খুলে গিয়েছিলো। ১৩। শাহ্‌ আবদুর রহমান মোজাদ্দেদী জলন্ধরী তাঁর বংশধারা হজরত শায়েখ সাইফুদ্দীন র. এর মাধ্যমে হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর সঙ্গে মিলিত হয়েছে ৩৩। তাঁর পিতা শাহ্‌ সাইফুর রহমান মির্জা মাযহার জানে জানান শহীদ র. এর মুরিদ ছিলেন। তিনি (শাহ্‌ আবদুর রহমান) হজরত শাহ্‌ গোলাম আলী র. এর কাছে বায়াত গ্রহণ করে নেসবত হাসিল করেন। তিনি মার্জিত চরিত্রের দিক দিয়ে অনন্য উদাহরণ ছিলেন। পাঞ্জাবের লোক তাঁর চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ ছিলো। তাঁর বহুসংখ্যক মুরিদান ছিলো। একবার তিনি হজ্ব করেন। হজ্ব করে দেশে প্রত্যাবর্তন করার পর পুনরায় হজ্ব করার আগ্রহ প্রবল হয়ে যায় তাঁর। তিনি পুনরায় যাত্রা করেন। ফেরার পথে সিন্ধু ৩৪তে পেঁঁৗছার পর ১২৫৮ হিজরীতে ইনতেকাল করেন 35|

১৪। মৌলভী বাশারতুলাহ সাহেব প্রথমে তিনি তাঁর শ্বশুর মাওলানা নাঈমুল্লাহ বাহ্‌রায়েচীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। অতঃপর সম্ভবতঃ তাঁর ইনতেকালের পর হজরত শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে হাজির হন। তিনি তাঁর হালের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন,

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।